somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে জলবিদ্যুৎ আমদানি

০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপেক্ষিতে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ভারতীয় কোম্পানি জিএমআর নেপালের আপার করনালী বেসিনে ৯০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। সেখান থেকে বাংলাদেশ ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে। আমদানি করা বিদ্যুতের মূল্য নির্ধারণ পরামর্শক নিয়োগ দেয়া হচ্ছে। তারাই ঠিক করবে কিভাবে আমদানি করা বিদ্যুতের সঠিক ব্যবহার করা যায়। কয়েক বছর ধরে আলোচনার পর ভারতীয় এনটিপিসি বিদ্যুৎ ভেপার নিগাম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এমওইউ অনুযায়ী পিডিবির সঙ্গে এনভিভিএনের বিদ্যুৎ বিক্রয় চুক্তি সই করা হচ্ছে। পিএসএর ভিত্তিতে আপার করনালী হাইড্রোপাওয়ার লিমিটেডের সঙ্গে এনভিভিএনের মধ্যে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হবে। জলবিদ্যুৎ আমদানির ঘটনা আমাদের জন্য নতুন বিষয়। এক্ষেত্রে বিদ্যুতের মূল্য নির্ধারণের বিশেষ অভিজ্ঞতা প্রয়োজন। এর আগে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করলেও তা মিশ্র জ্বালানিতে উৎপাদিত। সঙ্গত কারণে বিদ্যুৎ আমদানির পরামর্শক হিসেবে জি থমাস (টম) ওয়েস্টকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। পিডিবি এবং এনভিভিএনের মধ্যে পাওয়ার সেল এগ্রিমেন্ট চূড়ান্ত করার পাশাপাশি মূল্য নির্ধারণ চূড়ান্ত করা হবে। দরকষাকষিতে পরামর্শক হিসেবে তারা পিডিবিকে সহায়তা করবে। এছাড়া তারা ভারত, নেপাল এবং বাংলাদেশের আইন, নীতি, গাইডলাইন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কে পিডিবিকে পরামর্শ প্রদান করবে। উল্লেখ্য গত বছরের শেষ দিকে নেপালের জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মা ঢাকা সফরে আসেন। ওই বৈঠকে নেপাল-বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি চূড়ান্ত করা হয়। দেশের বাইরে নেপাল এবং ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনে সরকার এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। জলবিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন হওয়ায় এক্ষেত্রে ঋণ প্রাপ্তিও সহজ। সরকার এক বিলিয়ন ডলার নিজেদের মূলধন হিসেবে বিনিয়োগ করলে অন্তত সাড়ে তিন বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করা যাবে। নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করা হবে। কেন্দ্রে নেপাল এবং বাংলাদেশ সরকারের মালিকানা থাকবে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে একই পদ্ধতি নেপালের ক্ষেত্রেও অনুসরণ করা হবে। সরকার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকেও বিদ্যুৎ আমদানির চেষ্টা করে যাচ্ছে। ভুটান থেকেও বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা চলছে। এসব দেশে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে। এজন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। কারণ দেশটির ওপর দিয়েই বিদ্যুৎ আনতে হবে। ভারত এ বিষয়ে সহযোগিতা করতে রাজিও আছে। নেপালে ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকলেও দেশটি বর্তমানে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে। এখানেও ভারতের বিভিন্ন কোম্পানি কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। নেপাল এবং ভুটানে বিনিয়োগ করতে নতুন একটি বিদ্যুৎ কোম্পানি করতে যাচ্ছে সরকার। নেপাল এবং ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র করা হবে প্রয়োজনে তৃতীয় কোন অভিজ্ঞ কোম্পানি থাকবে এ প্রক্রিয়ার সঙ্গে। বিদ্যুতের একটি অংশ বাংলাদেশ পাবে। সরকারের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনাতেও ছয় হাজার মেগাওয়াটের বিদ্যুৎ আমদানির লক্ষ্য রয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশে আর বিদ্যুৎ ঘাটতি থাকবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×