somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে আরো এক হাজার ২৯টি হেলথ কমিউনিটি ক্লিনিক

১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে আরো নূতন এক হাজার ২৯টি হেলথ কমিউনিটি ক্লিনিক স্থাপন করার পদক্ষেপ গ্রহন করেছে সরকার। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, কমিউনিটি ক্লিনিকের এই সমপ্রসারণ নীতি তারই বহিঃপ্রকাশ। নূতন করে হেলথ কমিউনিটি ক্লিনিক স্থাপনের পাশাপাশি পুরাতনগুলির মধ্যে প্রায় দুই হাজার ক্লিনিকের সংস্কার ও নবরূপায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। সরকারের গৃহিত পদক্ষেপ সুদূরপ্রসারী ফলদায়ক হবে। কেননা দেশের বিভিন্ন স্থানের কমিউনিটি ক্লিনিকের নানা অবকাঠামোগত সমস্যা এখনো বিদ্যমান যেমন—কোথাও বিদ্যুৎ সংযোগ নাই, শৌচাগার ব্যবহারের অনুপযোগী, নলকূপগুলি অকেজো ইত্যাদি। সংস্কার কর্মসূচির মাধ্যমে এইসব সমস্যার সুরাহা হবে বলে আশা করা যায়। উল্লেখ্য ১৯৯৬-২০০১ মেয়াদে তৎকালীন আওয়ামী লীগ সরকারেরই আমলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে সিএইচসি ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। মাঝখানে সাত বছর এই প্রকল্পটি বন্ধ থাকায় দেখা দেয় নানা সমস্যা ও জটিলতা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার পর ভবনগুলি ব্যবহার উপযোগী করে তোলা হয়। নিয়োগ দেওয়া হয় জনবলও। বর্তমানে নারী স্বাস্থ্যকর্মীরা সিএমবিএ প্রশিক্ষণ গ্রহণ করে নরমাল ডেলিভারি সম্পন্ন করছে দক্ষতার সাথে। প্রায় ১৫ শত ক্লিনিকে নিরাপদে সাধারণ প্রসব সম্পন্ন হচ্ছে সফলভাবে। তৃণমূলে কমিউনিটি ক্লিনিকগুলি দারুণ জনপ্রিয় হয়ে উঠাও এটি অন্যতম প্রধান কারণ। এখানে এখন ৩২ রকমের ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমাদের কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দ এর প্রশংসায় পঞ্চমুখ। এই সাফল্য বাংলাদেশকে একটি গর্বিত রাষ্ট্রে পরিণত করেছে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×