
দেশের স্বাস্থ্যখাতের উন্নতিতে ‘অসাধরণ ভূমিকা’ রাখার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ক্লিনিক। বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের মতে, স্বাস্থ্যখাতে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অভাবনীয় উন্নতি করেছে। এর মূলে রয়েছে কমিউনিটি ক্লিনিক ধারণা। এটি সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া নিশ্চিত করেছে। ফলে নবজাতক ও শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, প্রজনন হার নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে ১০টি সূচকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ভারত ও পাকিস্তানের ওপরে বাংলাদেশ। যুক্তরাজ্যের মেডিক্যাল জার্নাল প্রকাশিত নতুন গ্লোবাল বার্ডেন অব ডিজিজ গবেষণায় বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। এতে ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৫৪তম ও ১৬০তম। তালিকায় দেখা যায়, স্থাস্থ্যসেবা নিশ্চিত ও মানের সূচকে ৫২ স্কোর নিয়ে ১৩৯তম অবস্থান বাংলাদেশের। এতে ১৫৪তম অবস্থানে থাকা ভারতের স্কোর ৪৫। আর ১৬০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৪৩। এ সূচকে ৯৫ স্কোর নিয়ে অ্যান্ডোরা প্রথম, ৯৪ স্কোর নিয়ে আইসল্যান্ড দ্বিতীয় ও ৯২ স্কোর নিয়ে সুইজারল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে। পাশের দেশগুলোর মধ্যে ৪৮ স্কোর নিয়ে মিয়ানমার ১৫১তম অর্থাৎ বাংলাদেশের নিচে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অভীষ্ঠ লক্ষ্যে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



