রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে কোনো দেশের জন্যই বিদ্যুৎ এক বড় প্রয়োজন। বস্তুত বিদ্যুৎ ছাড়া শিল্পের বিকাশ দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন করাও অসম্ভব। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য বিদ্যুৎ আরও বেশি প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার যে স্বপ্ন দেখছি আমরা, সেই স্বপ্ন পূরণে বিদ্যুতের রয়েছে এক বড় ভূমিকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং খোদ প্রধানমন্ত্রী এই প্রকল্পের দেখভাল করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ। শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের মহাযজ্ঞ। অক্টোবরে উদ্বোধন করা হবে প্রকল্পের মূল স্থাপনার রিঅ্যাক্টিভ বিল্ডিং নির্মাণের কাজ। প্রকল্পটি শেষ হলে দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা এ দেশের বিদ্যুৎ চাহিদার এক বিরাট অংশ পূরণ করতে সক্ষম হবে। বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের একটি মাস্টারপ্ল্যান রয়েছে, এই প্ল্যানের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সরবরাহের অন্তত ১০ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়ার লক্ষ্য রয়েছে। আলোচ্য প্রকল্পটির কাজ শেষ হলে সেই লক্ষ্য অর্জিত হবে। তখন থাকবে আর কোন লোড শেডিং।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন
অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন