ফিরে পাচ্ছে পাটের সোনালী সত্ত্বা
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অর্থনীতিতে একসময় পাটের অবস্থান ছিল প্রাণ ভোমরার মতো। স্বাধীনতার আগে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসত পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে। দেশের শিল্প খাতও ছিল অনেকটাই পাট নির্ভর। সমগ্র পৃথিবীর শতকরা ৮০ ভাগ পাট বাংলাদেশে উৎপন্ন হয়। স্থানীয় বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে এ পণ্য রফতানির পরিমাণও প্রতি বছর বাড়ছে। চলতি অর্থ বছরে ১১ মাসে এ খাতে আয় হয়েছে ৮২ কোটি মার্কিন ডলার। ইতোমধ্যেই পাটকে কৃষিপণ্য হিসাবে ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার। সরকারি ও বেসরকারি পাটকলে কর্মচাঞ্চল্য ফিরেছে এখন। বন্ধ পাটকল পুনরায় চালু করার মাধ্যমে ফিরে এসেছে ব্যাপক কর্মচাঞ্চল্য। দেশে এখন ১৩১ ধরনের পাটপণ্য তৈরি হচ্ছে। পাটের চাষ এবং এর ব্যবহারের প্রসারের লক্ষ্যে চাল, চিনি, গম, ধান, ভুট্টা ও সারের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে ২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন করা হয়। বর্তমানে এই চাহিদা মাত্র ৯০ হাজার পিস। অথচ এই আইনের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হলে পাটের ব্যাগ ব্যবহারের বার্ষিক চাহিদা ৮৪ কোটি পিসে উন্নীত হবে। এছাড়াও সরকার ঘোষিত চাল, চিনি, গম, ধান, ভুট্টা ও সারের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিত হলে বছরে ৫০ হইতে ৫৫ কোটি পাটের বস্তা প্রয়োজন পড়বে। স্পষ্টতই পাটের ব্যাপক চাহিদা সৃষ্টি হতে যাচ্ছে। সুতরাং উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগকে আমরা সাধারণ জনগণ স্বাগত জানাই।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে...
...বাকিটুকু পড়ুন
আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন