(প্রকাশকালঃ দৈনিক যুগান্তর, ২৬শে ডিসেম্বর, ২০১১)
বছরের সেরা ১০ স্মার্টফোনবর্তমান বিশ্বে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম হিসেবে স্মার্টফোন একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। স্মার্টফোনের অ্যাডভান্সড কমপিউটিং ক্ষমতা ও কানেক্টিভিটির কারণে খুব অল্প সময়েই আকাশ্চুম্বী জনপ্রিয়তা পায় এই ফোনগুলো। তাই সময়ের সাথে এখন পাল্লা দিয়ে করে বাড়ছে স্মার্টফোনের চাহিদা। আর প্রতিবছর এ চাহিদা বাড়ছে দ্বিগুনেরও বেশী। এ চাহিদার মেটাতে মোবাইলফোন প্রস্তুতকারী তৈরী করে যাচ্ছে নিত্য নতুন ডিজাইন ও ফিচার সমৃদ্ব স্মার্টফোন। স্বাভাবিকভাবেই এ বাজারেও রয়েছে বিপুল প্রতিযোগিতা। প্রতিষ্ঠানগুলো স্মার্টফোনের বিক্রি বাড়ানোর জন্য সংযোজন হচ্ছে একের পর এক ফিচার। নানা রকম সুযোগ সুবিধায় ভরপুর এই রকম ১০টি স্মার্টফোনের একটি তালিকা তৈরি করছে আইটিএক্সপার্ট.কম ও বেস্টফোন.কম নামের দুটি ওয়েব সাইট। আর সেখান থেকে বাছাইকৃত সময়ের সেরা দশটি স্মার্টফোন নিয়েই আমাদের এবারের আয়োজন।
স্যামসাং গ্যালাক্সী এস-২
এটি সামসাং গ্যালাক্সী ফোনের নতুন সংস্করণ। স্যামসাং অ্যাপলের আইপ্যাডের সাথে পাল্লা দিয়ে যেমন বের করেছে তাদের ট্যাবলেট পিসি গ্যালাক্সি ট্যাব, তেমনি স্মার্টফোনের দুনিয়ায় আইফোনের রাজত্বে ভাগ বসাতে তারা উপহার দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২। অ্যান্ডরয়েড অপারেটিং সেস্টেমের মধ্যে বর্তমানে এটিকেই বাজারের সেরা স্মার্টফোন হিসেবে বিবেচিত। প্রথম দিকে স্যামসাং গ্যালাক্সির এস-২-এর স্ক্রিনকে সবচেয়ে বড় ও চমৎকার হিসেবে বিবেচনা করা হতো। এতে রয়েছ ৪.৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে ১২৮০x৭২০ রেজ্যুলেশন সাপোর্ট করে যা আইফোনের রেজ্যুলেশন সাপোর্টের চেয়ে বেশি। তাছাড়া ১ গিগাহার্জ প্রসেরর ও ১ জিবি র্যাম সহ আরো আছে ৩২জিবি ইন্টার্নাল মেমরী। আর ছবি তোলার জন্য ৮মেগাপিক্সাল ক্যামেরাতো থাকছেই। ৮.৪৯ মিমি পুরত্বের এই স্মার্টফোনটির ওজন মাত্র ১১৬ গ্রাম। এতে অপারেটিং সিস্টেম হিসেবে গুগল অ্যান্ড্রোয়িড ২.৩ (হানিকম্ব) ব্যবহার করা হয়েছে এবং দাম একটু বেশী হলেও এটি ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে ৭০০ ডলার।
মটোরলা ড্রয়িক বায়োনিক
‘ড্রয়েড বায়োনিন’ নামের এ ফোনটির বিষয়ে মটোরোলা বলছে, এটিই বিশ্বের সবচাইতে পাতলা স্মার্টফোন যাতে রয়েছে স্টেইনলেস স্টিল কোর, গরিলা গ্লাস স্ক্রিন এবং ন্যানোপ্রযুক্তির স্প্লার্স গার্ড যা ভিতরের ইলেকট্রিক বোর্ডকে রক্ষা করে। এ ফোনটি মাত্রই ৭.১ মিলিমিটার পুরু। ৪.৩ ইঞ্চি স্ক্রিন সাইজের এ ফোনটি সুপার অ্যামোলিড ডিসপ্লের।মটোরোলা মবিলিটি প্রেসিডেন্ট সঞ্জয় ঝা জানিয়েছেন, এ ফোনটি স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ফোনগুলোর মতোই এবং কনট্রাস্ট এবং কালারের দিক থেকে অ্যাপলের আইফোন ৪ এস এর চেয়েও উন্নত। ১.২ গিগাহার্জ প্রসেসর বিশিষ্ট এ মোবাইল ফোনে নেটফ্লিক্স থেকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমচালিত মটোরোলা রেজরে রয়েছে ওয়েবটপ ইন্টারফেস। উন্নত ব্যাটারি সুবিধার এ ডিভাইসটি বেশি শব্দ বা কম শব্দের স্থানগুলোতে স্বয়ংক্রিয় ভাইব্রেশন মোডে চলে যায়। ফলে অনাকাক্সিখত ঘটনা এড়ানো যায়।এ ফোনটির বিশেষ ফিচার হচ্ছে মটোকাস্ট’ যা সরাসরি কম্পিউটার থেকে সিনক্রোনাইজ করার সুবিধা দেয়।ভেরিজনের সঙ্গে ২ বছরের চুক্তিতে এ ফোনটির দাম পড়বে প্রায় মাত্র ৩০০ ডলার।
এলজি ২এক্স
বিশ্বের প্রথম ডুয়াল কোর মোবাইল ফোন হিসেবে এই স্মার্টফোনটি ইতিমধেই গিনেজ ওয়ার্ডবুকে জায়গা করে নিয়েছে। পুর্বঘোষনা অনুযায়ী এ বছরের শুরুতেই তারা বাজারে আনে।এবং বাজারে আসার আগেই আলোচনায় বিষয়ে পরিনত হয়েছিল এলজির শক্তিশালী ফোন ডুয়াল কোর টেগরা২ প্রসেসরের অপটিমাস ২এক্স। ফোনে যা যা আছে তা হচ্ছে ৪ ইঞ্চি ৪৮০-৮০০ পিক্সেল টাচস্ক্রিন ডিসপ্লে, ৮ গিগাবাইট ষ্টোরেজ, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, সব ধরনের কানেকটিভিটি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফুল হাই ডেফিনিশন ভিডিও, আরম ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ইত্যাদি। ১০.১ পুরুত্বের এই স্মার্টফোনটির ওজন ১৫৮ গ্রাম। আর এর দাম পড়বে ৪৮০ ডলার মাত্র।
অ্যাপেল আইফোন-৪
দৃষ্টনন্দন ডিজাইন ও টেকসই হওয়ার কারণে অ্যাপলের পন্য সারা বিশ্বে বেশ সমাদৃত। এটি আইফোনের চতুর্থ সংস্করন।একটা সময় ছিল ফোন ব্যবহারকারীরা একসময় স্বপ্ন দেখত, মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করা যাবে। অ্যাপলের আইফোন, আইফোন টু-জি এবং আইফোন থ্রি-জি ব্যবহারকারীদের কাছেও কিন্তু ভিডিও চ্যাটিং স্বপ্নই থেকে গেছে। তবে আইফোন ফোর সেই স্বপ্ন পূরণ করেছে। এতে আছে দুটি ক্যামেরা। আপনি যার সঙ্গে কথা বলছেন, তার ছবি দেখাবে একটিতে। আরেকটিতে আপনার নিজের ছবি দেখা যাবে। বাড়তি সুবিধা হিসেবে আছে রেটিনা ডিসপ্লে। ফলে যেকোনো ছবি হয়ে উঠবে স্বচ্ছ ও পরিষ্কার। নতুন এ আইফোনের সুবিধাগুলোর মধ্যে থাকবে এ৪ প্রসেসর, ১৬ বা ৩২ গিগাবাইট মেমরি, ৯৬০x৬৪০ পিক্সেল রেটিনা ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ফোনটি অপারেট করতে ব্যবহার করা হবে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ৪.২ । ১৩৭ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি দেখতে খুবই পাতলা যার পুরুত্ব মাত্র ৯ মিমি। আর এটি ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে অন্তত ৬০০ থেকে ৬৫০ ডলার।
এইচটিসি ইভো থ্রিডি
তাইওয়ানের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি ইভো থ্রিডি নামের একটি নতুন ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনলো এ বছরই। এই স্মার্টফোনটি তাদের প্রথম থ্রিডি সেলফোন। ৪ দশমিক ৩ ইঞ্চি পর্দা বিশিষ্ট এই টাচ ফোনটির মাধ্যমে ব্যবহারকারীরা থ্রিডি ফটো তুলতে পারবেন এবং কোন প্রকার থ্রিডি চশমা ব্যবহার না করেই তা দেখতে পারবেন। এতে থ্রিডি গেমসও খেলা যাবে। এটিতে গুগলের অ্যানড্রয়েডচালিত ২.৩ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।এতে ব্যবহার করা হয়েছে ১.২গিগাহার্জের ডুয়েল কোর প্রসেসর। ছবি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সাল ক্যামেরা। কানেকটিভিটির ক্ষেত্রে রয়েছে হাইস্পিড এইচএসপিএ। এছাড়া এ-জিপিএস, ব্লুটুথ ৩.০, এফএম রেডিও ইত্যাদি রয়েছে। এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। ১১.৪ পুরুত্বের এই ফোন ওজন ১৬৭ গ্রাম।আর দামটা একটু বেশী মনে হতে পারে কারন এর মূল্য নির্ধারিত হয়েছে ২১ হাজার ৯’শ তাইওয়ানিজ ডলার (ইউএসডি ৭৬০)।
সনি এরিকসন এক্সপেরিয়া প্লে
প্লে-ষ্টেশন পোর্টাবল গেমিং সিষ্টেমযুক্ত বিশ্বের প্রথম মোবাইল ফোন দি এক্সপেরিয়া প্লে। জার্মানীর বার্সোলোনায় বিশ্বের নমকরা তথ্যপ্রযুক্তি প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই ফোন প্রদর্শন করে কতৃপক্ষ। বর্তমানে মোবাইল ডিভাইসের মাধ্যমে গেমিংয়ের প্রবণতা বাড়ছে। আর নতুন ধারার গেমারদের কথা মাথায় রেখেই সনি এরিকসন বাজারে এনেছে নতুন প্রযুক্তির এই মোবাইল গেমিং ডিভাইস। তরুণ গেমারদের নিত্যনতুন চাহিদা মাথায় রেখে প্রথমবারের মতো প্লে-স্টেশনভিত্তিক এই মোবাইল ফোন বাজারে আনা হলো। দি এক্সপেরিয়া প্লে মোবাইল ডিভাইসটিতে গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে বিশেষ প্রযুক্তির কন্ট্রোল প্যাড, যার মাধ্যমে গেমাররা গেমিংয়ে ভিন্ন ধরনের অনুভূতি পাবে। জনপ্রিয় বিভিন্ন গেম খেলা যাবে এ ডিভাইসে। ড্রাগন ডিফেন্ডার, ইলেকট্রনিক আর্টসের ফিফা, দ্য সিমস ও অ্যাসাসিনস ক্রিডের মতো গেম খেলা যাবে। মজার ব্যাপার হলো, ডিভাইসটিতে থ্রিডি স্ক্রিনে সব ধরনের গেমিং ইফেক্ট দেখা যাবে। এতে প্রথমবারের মত এখানে সংযুক্ত হল ১ গিগা হার্জ এর প্রসেসর, ২.৩ এন্ড-রয়েড অপারেটিং সিস্টেম, ৫১২ মেগাবাইট র্যাম, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, মোশন সেন্সর আপনাড় ইনস্ট্যান্ট গেমিং-এর ধারণা বদলে দিবে। এছাড়া ৫ মেগাপিক্সেলের এই হাই-এন্ড সেট এ অত্যাধুনিক মোবাইলের সব সুবিধাতো আছেই। ১৬.৫ মিমি পুরুত্ব এবং ১৭৫ গ্রাম ওজনের এর মোবাইল ফোনটির দাম পড়বে ৫০০ থেকে ৫৫০ ডলার।
গুগল নেক্সাস ৪জি
আইফোন ৫ এর সাথে প্রতিযোগিতায় নামতে এ বছরই গুগল বাজারে আনলো গুগল নেক্সাস ৪জি স্মার্টফোন। স্যামসাং এর ডিজাইন এবং তৈরী এই সেটে নেক্সাস এস এর তুলনায় অনেককিছু নতুনত্ব যোগ করা হয়েছে। এতে রয়েছে বিশাল ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ৭২০পি সুপার এমোলিড এইচডি, সাথে ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর এবং এন্ড্রয়েড ২.৩ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিষ্টেম। এটাই হবে এন্ড্রয়েড এর নতুন ভার্শন আইসক্রিম স্যান্ডউইচের প্রথম ফোন।
অন্যান্য বৈশিষ্টের মধ্যে আছে ৪জি এলটিই রেডিও, ৫ মেগাপিক্সেল ফুল হাই ডেফিনিশন ভিডিও এবং ১ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র্যাম। ১০.৯ মিমি পুরু এবং ১২৮ গ্রাম ওজনের এই ফোনটিতে আছে ১৬ জিবি ইন্টারনাল মেমরী। আর এর দাম ধরা হয়েছে ৪৯৮ ডলার।
নকিয়া ৫০০
স্মার্টফোনের প্রতিযোগিতামুলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখাতে নকিয়া বাজারে আনলো নকিয়া ৫০০ নামের একটি এন্ট্রি লেভেল টাচ স্ক্রিন স্মার্টফোন। এটি সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘অ্যানা’ নির্ভর স্মার্টফোন। এবং এটিই নকিয়ার প্রথম ১ গিগাহার্জ প্রসেসরের ফোন। এ ফোনটিতে রয়েছে ৩.২ ইঞ্চি ক্যাপাসিটির টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ইন্টারফেস, ব্রাউজার, স্ক্রিন মেসেজিং এবং নকিয়া ম্যাপ সুবিধা। এফএম রেডিও, ওয়াই-ফাই, ব্লুটুথ ছাড়াও রয়েছে জিপিএস, মাইক্রোইউএসবি চার্জিং, ৩.৫ মিমি অডিও জ্যাক, ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এ হ্যান্ডসেটটির পেছনের কাভারটির রং বদল করা যায়। মাত্র ৯৩ গ্রাম ওজন ও ১৪ মিমি পুরুত্বের এ ফোনটির দাম পড়বে ১৫০ ইউরো।
নকিয়া লুমিয়া ৮০০এই প্রথমবারের মতো স্মার্টফোনের সম্ভারে উইন্ডোজ ফোনের সুবিধা দিতে বাজারে আসলো নকিয়া লুমিয়া ৮০০। এবং এইফোনটি বাজারে আসার পরথেকেই উইন্ডোজ ফোন মার্কেটে তাদের আপ্লিক্যাশন বাড়ছে বলে দাবি করছে অল এবাউট উইন্ডোজ ফোন নামের একটি ওয়েবসাইট। এবং বর্তমানে উইন্ডোজ মার্কেটপ্লেসে ৪০ হাজারেরও বেশী আপ্লিক্যাশন রয়েছে জানিয়েছে ওয়েবসাইট কতৃপক্ষ। লুমিয়া ৮০০’ হ্যান্ডসেটটি বিষয়ে নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আসল উইন্ডোজ ফোন। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত এ ফোনটির বডি ডিউরাবল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। এতে রয়েছ ৩.৭ ইঞ্চি বাঁকানো ক্লার্কব্যাক অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে আর এর ক্যামেরায় রয়েছে এফ২/২ কার্ল জেয়িস টেসার। চমৎকার ডিজাইন, ইমেজ ক্যাপাবিলিটি বা ছবি তোলা এবং সিগনেচারের নতুন অভিজ্ঞতাসহ নকিয়ার সুপরিচিত অন্যান্য সুবিধাবলীও রয়েছে এতে। ১২ মিমি পুরু এবং ১৪২ গ্রাম ওজনের এই ফোনটির দাম পড়বে মাত্র ৩৬০ ডলার।
মটোরোলা। ‘ড্রয়েড রেজর
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্ট ফোন আনলো মটোরোলা। ‘ড্রয়েড রেজর’ নামের এ ফোনটির বিষয়ে মটোরোলা বলছে, এটি ‘অসম্ভব পাতলা’ যাতে রয়েছে স্টেইনলেস স্টিল কোর, গরিলা গ্লাস স্ক্রিন এবং ন্যানোপ্রযুক্তির স্প্লার্স গার্ড যা ভিতরের ইলেকট্রিক বোর্ডকে রক্ষা করে। এ ফোনটি মাত্রই ৭.১ মিলিমিটার পুরু। ৪.৩ ইঞ্চি স্ক্রিন সাইজের এ ফোনটি সুপার অ্যামোলিড ডিসপ্লের।
মটোরোলা মবিলিটি প্রেসিডেন্ট সঞ্জয় ঝা জানিয়েছেন, এ ফোনটি স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ফোনগুলোর মতোই এবং কনট্রাস্ট এবং কালারের দিক থেকে অ্যাপলের আইফোন ৪ এস এর চেয়েও উন্নত। ১.২ গিগাহার্জ প্রসেসর বিশিষ্ট এ মোবাইল ফোনে নেটফ্লিক্স থেকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমচালিত মটোরোলা রেজরে রয়েছে ওয়েবটপ ইন্টারফেস। উন্নত ব্যাটারি সুবিধার এ ডিভাইসটি বেশি শব্দ বা কম শব্দের স্থানগুলোতে ¯^য়ংক্রিয় ভাইব্রেশন মোডে চলে যায়। ফলে অনাকাক্সিখত ঘটনা এড়ানো যায়। এ ফোনটির বিশেষ ফিচার হচ্ছে মটোকাস্ট’ যা সরাসরি কম্পিউটার থেকে সিনক্রোনাইজ করার সুবিধা দেয়। ভেরিজনের সঙ্গে ২ বছরের চুক্তিতে এ ফোনটির দাম পড়বে প্রায় ৩০০ ডলার।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



