somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃত্রিম মানব মস্তিষ্ক আবিষ্কার!

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

॥ সামিউল হক সুমন ॥ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক। মস্তিষ্ক দিয়েই মানুষ বুদ্ধি প্রয়োগ করতে পারে। দ্রুত নিতে পারে কঠিন কোনো সিদ্ধান্ত। গবেষকরা জানিয়েছেন, একটি পরিণত মানব মস্তিষ্কে প্রায় ১০ হাজার কোটি নিউরোন থাকে এবং প্রতিটি নিউরোন প্রতি সেকেন্ডে কয়েকশ' কোটি ধরনের হিসাব করে থাকে।

প্রতি মুহূর্তে মস্তিষ্কের সব ক'টি নিউরোনের সম্মিলিত কর্মকাণ্ড এখনও রহস্যে ঘেরা। এতদিন ধরে যা ছিল অসাধ্য, স্বপ্ন এবং কল্পনা তা এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির [এমআইটি] একদল গবেষক। তারা উদ্ভাবন করছেন এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি, যা হুবহু মানুষের মস্তিষ্কের কার্যকারিতা নকল করতে পারবে।

নতুন এই 'কৃত্রিম মস্তিষ্ক' চিপটি তৈরি করা হয়েছে প্রায় ৪০০ ট্রানজিস্টর ব্যবহার করে। আর এসব ট্রানজিস্টরের মধ্যকার আন্তঃসংযোগের
নকশাটি করা হয়েছে মস্তিষ্কের অনুরূপ। ব্রেনের প্রতিটি সেলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের আদলে ট্রানজিস্টরের মধ্যে বিদ্যুৎ চালনা করা হয়। আর এতেই দেখা যায় নিউরনের প্রতিটি আয়নিক প্রক্রিয়ার ব্যাখ্যা চলে আসছে।

তাদের সাফল্যে অবাক হয়েছেন অনেক নিউরন বিশেষজ্ঞ। প্রযুক্তিবিদরা মনে করছেন, এই চিপ কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইস উদ্ভাবনে অবদান রাখবে। মস্তিষ্কের আয়ন চ্যানেলে আয়নগুলো যেভাবে প্রবাহিত হয়, কৃত্রিম চিপে তড়িৎ প্রবাহ হয় ঠিক সেভাবেই প্রবাহিত হবে।

গবেষকরা ভিজ্যুয়াল প্রসেসিংয়ের মতো কাজ করার জন্য প্রয়োজনীয় নিউরাল ফাংশন তৈরির কাজে এ চিপ ব্যবহার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মানবদেহের জন্য কৃত্রিমভাবে তৈরি অঙ্গগুলোর সঙ্গে মস্তিষ্কের যোগাযোগেও পরিবর্তন সূচিত হবে বলে আশা করছেন গবেষকরা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×