
নাগরিক বাতাসে কোথায় যাও উড়ে তুমি?
শীতল পলিথিন শৈত্য প্রবাহে, চোখে চোখে দুষ্টুমি!
কিছু ব্যানার হয়েছে কাঁথা-কম্বল কারো, দ্যাখো ঘুমায় শিশু,
রাতের নিয়নে রঙ বদলায় তোমার দামী সোয়েটার-
শিল্পী পাড়ায় জমছে থিয়েটার
ভোদকা গরম শরীরে উৎসবে মাতেন যীশু।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



