ভোদাই
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমারে নিয়া ভাবতে গেলে নিজেরে ভোদাই মনে হয়; হাত পইড়া যায় হাঁটুর নিচে, দাঁত ক্যালায় আসে। যেইসব চিন্তারা আমারে হাঁটতে শিখাইতে আসতো, ভাগে সব। খালি তুমি থাকো ভিতরে। আঠার মত থাকো, পাতার মতো থাকো, তারার মতো থাকো; আমিও এমনকি থাকিনা আমার ভিতরে!
অফিসের দিকে যাইতে যাইতে তোমার ঘরে ঢুইকা যাই; তোমার মুড ভালো থাকেনা, কিজানি চিন্তা করো; গোমড়া মুখ কইরা আর্টিফিশিয়াল হাসি দেও।
আমি হাঁটতে হাঁটতে অফিসে যাইতে যাইতে তোমার বাসা থিকা বার হয়া যাই। ওসমানীর ভিতরে নিয়মিত বসা চায়ের দোকানে বসতে বসতে তোমার সাথে হেলান দিয়া পথে বইসা পড়ি। চায়ের কাপে তুমি ডুব মারো, গায়ের সাথে তোমারে ছুইতে দেখিনা। সুতরাং আমি সিগারেট ধরাইতে চেষ্টা করি। ট্রক কইরা লাইটারে শব্দ হয়, তোমার ঘরের দরজা খোলার মতন; ভিতরে ঢুকি সিগারেট নিয়া। তুমি আমারে সিগারেট খাইতে মানা করো। আমি তোমার দিকে অবাক হয়া তাকাইতে চেষ্টা কইরা দেখি সামনে রুটি কলা কেক ঝুলতাছে! আর আমি সিগারেট টানতেছি।
ভোরে কুয়াশা পড়ে আজকাল, কবিতার নোটবুক ঠান্ডা হয়া ওঠে। আমারো লাগে ঠাণ্ডা; চাদর জড়াইতে গিয়া তোমারে জড়ায় ফেলি; কাঁধের উপর দিয়া তোমার মুখ সামনে আসে। মুচকি হাসি আসে আমার, তোমার দিকে তাকানির চেষ্টা করি; ডাইনে তাকাইলে দরজা আর বামে তাকাইলে দেয়াল দেখি। তোমার মুখ দেখিনা। কীড়া কাইটা বলতেছি তোমারে আমি ভাবিনা; ভাবতে গেলে ভোদাই হয়া যাই।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০
চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।
যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন