বাংলাদেশ রেলওয়ে একটি গণপরিবহন, এতে সাধারণত গবীব, মধ্যবৃত্ত ও সাধারণ পেশার লোকজন বেশী চলাচল করে। দেশে সড়ক পথের বেহাল দশার ফলে উচ্চ বিলাসী বা ধনী লোকজনও তাদের নিরাপদ ভ্রমনের জন্য যোগাযোগের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে রেলওয়েকে। আর এসুযোগেই সরকার রেলের ভাড়া বৃদ্ধির সুপারিশ করে। এটা যুক্তিসঙ্গত যে, সরকার অনেক দিন রেলের ভাড়া বৃদ্ধি করেনি। সেক্ষেত্রে কিছুটা ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত ঠিক ছিল। দেশবাসীও সানন্দে মেনে নিয়েছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? জনগনের সাথে কি জালিয়াতিই না করছে সরকার? ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা থাকলেও বাস্তবে ৯০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দেশের মানুষকে জিম্মি করে সরকারের এই একক সিদ্ধান্তকে নিশ্চই দেশবাসী স্বাগত জানাবে না। আমি নিজেও বলব সরকার দেশের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোসনা করেছে। তাদের উপর একটা ব্যয়ভার এর বোঝা চাপিয়ে দিয়েছে। তা নাহলে পুর্ব মতামত না নিয়ে কিভাবে এত অধিক পরিমান রেলের ভাড়া বৃদ্ধি করল সরকার। উদাহরন স্বরূপ বলতে চাই, যেখানে আগে ভাড়া ছিল ১৫৫ টাকা, বর্তমানে সেখানে ৩০০ টাকা। অথচ ৫০ শতাংশ বাড়ানো হলে হত ২৩২ টাকা। তাহলে অতিরিক্ত ৭৮ টাকা কোন হিসাবে বাড়ানো হল এটা আমার বোধগম্য নয়। তবে আমি নিশ্চিত সরকারের নতুন দুর্নীতির আখড়া তৈরি হল। এতে কোন সন্দেহ নেই। দেশবাসীর উচিত এই অসনীয় ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তোলা। সরকারের মুখোশ উন্মোচন করা। অধিকতর সেবার নামে দেশবাসীকে কিভাবে নিঃস্ব করছে সরকার? দেশবাসীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে সরকারের মন্ত্রী, এমপি ও রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পকেট ভরবে, কামের কাম কিছুই হবে না। ইয়া আল্লাহ্ এই জালিম সরকারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করুন!
সরকারের দুর্নীতির নতুন আখড়া “রেলের ভাড়া বৃদ্ধি”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানে না.....অপ্সরাপু মেইড মাই ডে!!!
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগের স্বাস্থ্য ভালো?

ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।