somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তানভীরকে ধরতে ব্যর্থ অভিযান (কাছে পেয়ে ছেড়ে দিয়ে তাড়িয়ে ধরার মত আর কি?)

০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে ধরতে র‌্যাবের অভিযান ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটা থেকে আজ রোববার ভোর ছয়টা পর্যন্ত র‌্যাব-৪-এর একটি দল সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায়।
র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪-এর দলটি রাত দুইটার দিকে সাভারে হলমার্কের কারখানায় যায়। কিন্তু ভোর ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বলেন, হলমার্কের ওই এক সীমানার ভেতরে অনেক জমি ও স্থাপনা রয়েছে। এর মধ্য থেকে তাঁকে খুঁজে বের করা সত্যিই দুরূহ।
র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, হলমার্কের সীমানায় ঢোকার প্রধান ফটকে গিয়ে দেখা যায়, দুটি পিকআপ ভ্যান আড়াআড়ি করে ফেলে রাখা হয়েছে। পিকআপ দুটি সরাতে পাঁচ-ছয় মিনিট সময় লাগে। এরই মধ্যে হঠাত্ দুটি পালসার মোটরসাইকেল দ্রুতবেগে ভেতরে ঢুকে যায়। এরপর র‌্যাবের দলটি ভেতরে ঢুকে তানভীর মাহমুদ যে ভবনে থাকেন সেখানে হানা দেয়। ভবনের প্রবেশদ্বার পুরু ইস্পাত-কাঠ দিয়ে তৈরি। প্রায় ১০ মিনিট কথা বলে, অনুরোধ করার পরও ভেতর থেকে দরজা খোলা হয়নি। এরপর র‌্যাবের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তিন তরুণীকে দেখতে পান। তাঁরা জানান, তানভীর মাহমুদ পালিয়ে গেছেন। ওই বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় র‌্যাব। তানভীর মাহমুদের বাড়িতে আমোদ-ফুর্তির সবরকম উপকরণই রয়েছে।
র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বলেন, ভেতরে অন্তত তিন থেকে সাড়ে ৩০০ আনসার সদস্য পাহারা দেন। হলমার্ক গ্রুপ সাভারের ওই এলাকার প্রায় একটা গ্রাম পুরো দখল করে রেখেছে। র‌্যাব আসার খবর পেয়েই তানভীর গাড়িতে করে ওই এলাকায় ঢুকে পড়েন।
হলমার্কের সীমানার ভেতরে ঢুকে কিছুটা বিস্মিত জিয়াউল আহসান বলেন, সেখানে হলমার্কের নিজস্ব নিরাপত্তা (লাঠিয়াল) বাহিনী, টহল রয়েছে। টহল পিকআপের গায়ে লেখা রয়েছে ‘হলমার্ক পেট্রোল’। এমনকি সেখানে তাঁদের নিজস্ব ফায়ার স্টেশনও রয়েছে।
র‌্যাবের কর্মকর্তারা বলেন, ওখানে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যেকেই জানান, তাঁরা গত পরশু দিন এখানে কাজে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে র‌্যাব সদস্যরা জানতে পারেন, তানভীরের পরিকল্পনা ছিল র‌্যাবের সদস্যরা ঢুকলে মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার করে আনসার সদস্য ও লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের প্রতিহত করার। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি তিনি।
জিয়াউল আহসান বলেন, র‌্যাব যখন ঢোকে, তখন ভেতরের সব বাতি নেভানো ছিল। পরে র‌্যাবের সদস্যরা গিয়ে জেনারেটর কক্ষ থেকে বাতি জ্বালানোর ব্যবস্থা করেন। তিনি বলেন, তানভীরকে ধরতে র‌্যাবের অভিযান চলবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×