সময়
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনও উত্তাল সময় এসে
আলোকবর্ষ গতির মুখোমুখি-
নিশ্চল দাঁডিয়ে বলে - চল ।
কখনও দাঁড়িয়ে থাকি পথে-
রুটের সময় আসে, অথচ-
অপাংক্তেয়,
নির্মোহ ফেলে চলে যায়।
কখনও সময়ে আবাস বলে ভ্রম হয়,
কখনও একঘেয়ে ম্লান -
আষাঢ়ের আচ্ছন্ন ধারার মত-
অবসন্ন অফুরান সময় ।
অজ্ঞাত অপেক্ষারা দিন গোনে-
এই বুঝি নেমে আসে
অমরার সিঁড়ি বেয়ে
সৃজনোন্মুখ সোনালী সময় ।
নিস্কম্প সময় আসে- সময় যায়,
অনন্ত অমিত ধারায় -
উৎকন্ঠ ,
অন্ধকারে জেগে থাকি ঠায়-
হাত রেখে বন্ধ দরজায় ,
হৃদয়ে দামামা বাজে -
কোন এক উন্মাতাল সময়ের -
সর্বগ্রাসী ঢেউয়ের অপেক্ষায় ।
—————
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন