somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরূপ রাহীর গান- মুগ্ধতা ও দ্বিধার কন্ঠস্বর

২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরূপ রাহীর গান শোনার জন্য আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষার পালা শেষ হয়েছে বেশ অনেক দিন আগেই। অনেকটা অন্যরকম এবং কিছু-কিছু ক্ষেত্রে চেনা-অচেনার আবহে আমি কিছুটা দ্বিধান্বীত এবং একই সাথে মুগ্ধ। মুগ্ধতার ব্যাপারটা হয়তো খুব সহজেই ব্যাখ্যা করা যায়, কিন্তু দ্বিধার কি কারন সেটা প্রশ্নসাপেক্ষ। গানের ক্ষেত্রে ব্যক্তিগত মতামত যদিও কোনো মুল্য রাখেনা, তবুও ব্যক্তিক ধারনা দেয়াকে আমি দোষের কিছু দেখি না। এটা বলার কারন, একটু আগেই আমি গানের সাথে দ্বিধার কথা উল্ল্যেখ করেছি।

মুগ্ধতার কথাই প্রথমে বলি। গানের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরেই আমরা, মানে সাধারণ শ্রোতারা মুগ্ধতার ছোয়াঁ পাচ্ছি। এই ছোয়াটা মুলত কিছু শিল্পী এবং কিছু ব্যান্ড গ্রুপের কল্যাণে। প্রচলিত ব্যান্ড সংগীতকে যারা খুব একটা ভালো চোখে দেখেন না, তারাও হয়তো খেয়াল করলে দেখবেন বর্তমানে বাংলা-গানের রূপ-রূপান্তরে এই সব শিল্পী এবং ব্যান্ড দলের অবদানটাই সবচাইতে বেশি।

অরূপ রাহী’র প্রথম অ্যালবাম যেহেতু ‘লীলা’ নামক ব্যান্ড গ্রুপের প্রয়াস, সে হিসেবে বাংলাদেশের প্রেক্ষিতে লীলা এবং অন্যান্য ব্যান্ডের তুলনামুলক বিচার করাটাই শ্রেয়। আমি এখানে শুধুমাত্র ব্যান্ড সংগীতকেই নিয়েই কথা বলছি। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে বর্তমানে ব্যান্ড সংগীতের ব্যাপক প্রসার লক্ষ্য করা যাচ্ছে। এবং এতো সব ব্যান্ডের মধ্যে মাত্র কয়েকটি ছাড়া অন্যদের গানে অহেতুক আস্ফালন ছাড়া কিছু আছে বলে আমার মনে হয় না।

ব্যান্ডের গানকে যদি কবিতার মতো দশকে ভাগ করে দেখি, তাহলে বোধহয় ভালো হয়। যুদ্ধ পরবর্তী সময় থেকে আশির দশক, নব্বইয়ের দশক এবং বর্তনাম দশক- এই ৩ভাগে যদি ভাগ করা হয় তাহলে আলোচনা করা বেশ সহজ হয়ে যায়। প্রথম দুই দশকের কথা বাদ দিয়ে বর্তমানের কথা বলি। বাংলা, দলছুট, শিরোনামহীন, মেঘদল এবং এখনো পর্যন্ত চেনা-অচেনার মধ্যে থাকা লীলা- নামগুলো আমাদের সবার কাছেই পরিচিত। প্রশ্ন আসতে পারে মাত্র এই কয়েকটি ছাড়া অন্যদের কথা কেনো বলছিনা। কারন আমার কাছে এই কয়েকটি ব্যান্ডকেই কাছাকাছি ঘরানার মনে হয়েছে। কোনো না কোনোভাবে এই দলগুলোকে অন্য ব্যান্ড থেকে আলাদা করা যায়। অন্য ব্যান্ডগুলোকে নিয়ে পরে কথা বলা যাবে। আপাতত এদের নিয়েই বলি।

বাংলা এবং লীলার ক্ষেত্রে অবশ্য আর একটা ব্যাপারে মিল পাওয়া যায়, সেটা অবশ্যই লালনের গান। লালনের গানের বাইরে অরূপ রাহীর গান, কফিল আহমেদ এবং শিরোনামহীন ব্যান্ডের গানের সাথে একই কাতারে রাখা যায়। যদিও অরূপ রাহীর গানে পদাবলী, কৃষ্ণলীলা, কীর্তনের আবেশও বেশ প্রবল। যে ব্যাপারগুলো আবার কফিল আহমেদ বা শিরোনামহীনের মধ্যে নেই।

লীলা’র প্রথম অ্যালবাম ‘নায়ক’। গানগুলোর দিকে একটু চোখ বুলাই- ১।আমি তোমার মাঝে ২।বন্ধুর প্রেমে ৩।দাওয়াত ৪।লন্ঠন ৫।নায়ক ৬।পাখি ৭।পিয়াসা ৮।সোনার কিষাণ ৯।ইয়াসমিন ১০।তুই আসলিনা
এই ১০টি গানকে আবার ভাগ করে দেখতে ইচ্ছে করছে। প্রথমত- শুধুই লীলার গান, দ্বিতীয়ত- লালান ও সিরাজ সাইঁ এর গান, তৃতীয়ত- লোকজ, পদাবলী, কৃষ্ণলীলা, কীর্তনের আবেশ মিশ্রিত গান।

শুধুই লীলার গান- আমি তোমার মাঝে, দাওয়াত, নায়ক, সোনার কিষাণ, ইয়াসমিন, তুই আসলিনা।
লালান ও সিরাজ সাইঁ এর গান- পাখি, লন্ঠন।
লোকজ, পদাবলী, কৃষ্ণলীলা, কীর্তনের আবেশ মিশ্রিত গান- বন্ধুর প্রেমে, পিয়াসা।

কোনো এক অদ্ভুত কারনে লালনের কিংবা সিরাজ সাইঁ এর গানের প্রতি বর্তমান ব্যান্ডদলগুলোর আগ্রহ বেশ লক্ষ্যনীয়। আমার যতটুকু মনে হয় বাংলা ব্যান্ড আসার আগে এই ব্যাপারটির এত প্রসার ছিলো না। আনুশেহ্ আনাদিলের কল্যাণে লালনের গান আজ তরুণদের মুখে-মুখে। আর মজার ব্যাপার হলো এর পরেই বেশ কিছু বাউল শিল্পীও লালানের গানের অ্যালবাম করে আলোচিত হন। এই মুহুর্তে যাদের নাম মনে পরছে- বিমল বাউল, টুনটুন বাউল। এর পর লালন নামে একটি ব্যান্ড দল ও গৌ্রব নামের একজন শিল্পীর কথা মনে পড়ছে। তবে অরুপ রাহীর কন্ঠে লালনের গান বেশ পরিণত। বাংলা’র ক্ষেত্রে লালনের গানে সুরের যে অসামঞ্জস্যতা নিয়ে কথা উঠেছিলো, অরুপ রাহী সে দিক থেকে পুরপুরি মুক্ত বলা যায়। যদিও পাশ্চাত্য মিউজিকের ব্যাবহার তিনিও করেছেন।

রাহী’র কন্ঠে বহুল প্রচলিত সুরে এবং বহুবার শোনা ১টি গানের সামান্য কথার পরিবর্তীত রুপ- ‘বন্ধুর প্রেমে খাইছিগো ধরা আমি’। গানের শেষ দিককার লাইন- ‘অরুপ রাহীর জীবন গেলো প্রেমে ধরা খাইয়া’। লালন, সিরাজ সাইঁ, রামপ্রসাদ প্রমুখদের এই নিজনামধারা অরুপ রাহীর ভেতর সঞ্চারিত না হলেই মনে হয় ভালো হত। পদাবলী আর কীর্তনের আবেশ মিশ্রিত গান- ‘পিয়াসা’। লালন, সিরাজ সাইঁ প্রমুখ ছাড়া বর্তমান ব্যান্ডগুলো সাধারণত অন্য দিকে যেতে চায় না (নিজেদের গান ছাড়া) । সেই ক্ষেত্রে অরুপ রাহীকে ব্যতিক্রম বলা যায়। তবে এক ধরনের সুখকর আশংকাও কাজ করে- দেখা গেলো ব্যান্ডগুলো না এখন থেকে পদাবলী, কীর্তন, কৃষ্ণলীলা, রামপ্রসাদী, মনমোহন, স্বরূপানন্দ কিংবা এই ধারার গানেও আগ্রহী হয়ে উঠেন।

লীলার নিজস্ব গানের কথায় আসি। ‘আমি তোমার মাঝে, সোনার কিষাণ, ইয়াসমিন’- এই ৩টি গানের কথাই বলতে ইচ্ছে করছে। লীলার নিজস্ব গানের কথা বললে, রাহী’র গাওয়া অ্যালবামের সেরা ৩টি গান। আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি- অ্যালবামের প্রথম গান। অসাধারণ কথা এবং সুরের মিশ্রণে অনবদ্য। একই কথা প্রযোজ্য সোনার কিষাণ ও ইয়াসমিন গানের ক্ষেত্রেও।

শুরুতেই বলেছিলাম দ্বিধার কথা। দ্বিধাটা তাহলে কোথায়। দ্বিধাটা এক্সপেরিমেন্ট নিয়ে। আমার মনে হয় এক্সপেরিমেন্ট দোষের কিছু না। কিন্তু লালন বা এ ধরনের গানের ব্যাপক অন্তর্ভুক্তি আমার কাছে ব্যাবসা ছাড়া কিছু মনে হয় না। একটা ব্যান্ড তাদের অ্যালবামে শুধুমাত্র নিজস্ব গানগুলোই রাখুক। যদি লালন বা রামপ্রসাদ নিয়ে কাজ করতে ইচ্ছে হয় তবে শুধু সেটা নিয়েই করুক।

লালন নিয়ে ব্যাবসা আর কতদিন? দ্বিধা এ কারনেই!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×