somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি উদ্ভাবনী প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ঢাকা কলেজ

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাসার গ্যাসলাইনে সংযুক্ত করা হবে সেন্সর। যেটি গ্যাস সংযোগ লাইনে কোনো ফুটো হলে সংকেত দিয়ে জানিয়ে দেবে। একই সঙ্গে চালু হয়ে যাবে রান্নাঘরের কুলিং ফ্যান। ‘মিথেন ডিটেক্টর অ্যান্ড অবজারভার’ নামের এমনই একটি প্রকল্প তৈরি করেছে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুনাইদ ধীমান, মেহরাব খান, রাশ্হা রাব্বানী ও মাহ্দী হাসান। বৃহস্পতিবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) ‘ন্যাশনাল প্রজেক্ট কমপিটিশন অন গ্রিন এনার্জি অ্যান্ড টেকনোলজি ২০১৬’ নামের প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এই প্রকল্প। এর দলনেতা জুনাইদ ধীমান বলেন, ‘গ্যাস দুর্ঘটনার হার কমিয়ে আনার উদ্দেশে প্রকল্প তৈরি করা হয়েছে।’
সৌরবিদ্যুৎ-চালিত ধান ভানার যন্ত্র তৈরি করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আইইউবি। এ দলের সদস্যরা হলেন মোহাম্মদ রেজোয়ান উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দীন ও জাইমা তাসনিম।
প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৬০টি দল অংশ নেয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে
পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সাশ্রয়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা আমাদের চ্যালেঞ্জ। এ জন্য তরুণদের উদ্ভাবনী ধারণা দরকার আমাদের।
আইইউবির উপাচার্য এম ওমর এজাজ রহমান বলেন, জ্বালানি-সাশ্রয় এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা এ বিষয়ে অনুপ্রাণিত হতে পারবে। অনুষ্ঠানে প্রতিযোগিতার সমন্বয়ক খসরু মো. সেলিম, আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের ডিন শাহরিয়ার খান এবং তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের প্রধান আবদুর রাজ্জাক বক্তব্য দেন। প্রতিযোগিতার আয়োজক ছিল আইইউবির তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার।
কলেজ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের রিনিয়েবল এনার্জি ও গ্রাভিটি লাইট প্রকল্প। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সোলার কার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সূর্যমুখী প্রকল্প। পুরস্কার হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চ্যাম্পিয়নরা এক লাখ টাকা এবং কলেজ পর্যায়ের চ্যাম্পিয়নরা পেয়েছে ৫০ হাজার টাকা।

সূএ:prothom-alo.
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×