লোকমান হাকিমের জ্ঞানের পরিধি সম্পর্কে কমবেশি সবাই অামরা জানি।
উনার নামে পুরা একটা সুরা কোরঅানে নাযিল করা হয়েছে।
উনি কিন্তু ক্রিতদাস হিসাবে এক মনিবের অধীনে ছিলেন।
মনিবের ছাগল, বকরীগুলো চরানোর দায়িত্ব লোকমান হাকিমের উপর ছিলো।
যাহোক, লোকমান হাকিম মাঠে-ঘাটে যখন বক্তৃতা দিতেন তখন মানুষ দলে দলে এসে ভীড় জমাতো এবং অবাক হয়ে তার বক্তৃতা শুনতো।
তো, তার মনিব লোকেমুখে তার জ্ঞানের কথা শুনে তার জ্ঞানের পরীক্ষার জন্য একটা ব্যবস্থা করলেন।
লোকমানকে ডেকে বললেন, লোকেমুখে শুনছি তোমার জ্ঞান নাকি খুব তীক্ষ্ণ । তাই তোমাকে অামি তোমার জ্ঞানের পরীক্ষা করতে চাই।
সামনে যে দুইটা বকরী দেখতে পাচ্ছো; তার একটি জবাই করো।
মনিবের হুকুম মত লোকমান বকরীটি জবাই করলেন।
মনিব বললেন, এবার এই বকরীটির শরীরের ভীতর সবচেয়ে উৎকৃষ্ট অংশটি বের করে দেখাও।
লোকমান হাকিম হৃদপিন্ডটা বের করে অানলেন।
মনিব অাবার হুকুম দিলেন, দ্বীতিয় বকরীটি জবাই করো।
লোকমান মনিবের হুকুম মত দ্বীতিয় বকরীটি জবাই করলেন।
মনিব বললেন, এবার এই বকরীটির শরীরের ভীতর সবচেয়ে নিকৃষ্ট অংশটি বের করে দেখাও।
লোকমান হাকিম সবাইকে অবাক করে দিয়ে সেই একই কাজ করলেন অর্থাৎ অাবারও হৃদপিন্ডটা বের করে অানলেন।
মনিব বললেন, এটা তোমার কেমন জ্ঞানের পরীক্ষা দিলে?
লোকমান বললেন, মনিব অামার জ্ঞানের দৌরাত্ব কত তা অামি জানিনা; তবে অামার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে চিন্তা-ভাবনা করে দেখেছি, মানুষের শরীরে যদি কোন উৎকৃষ্ট বস্তু থেকে থাকে তার নাম কলব বা অন্তর। অার যদি কোন নিকৃষ্ট বস্তু থেকে থাকে তার নামও অন্তর বা দিল্।
কারণ অামি জানি, অামি উপলব্ধি করতে পারি, অামি অনুধাবন করতে পারি-কোন মানুষের কলব বা দিল বা অন্তর যদি ভালো থাকে তবে ঐ ভালো কলবের অনুপ্রেরনায় সে ব্যক্তি ভালো কাজ করে বেড়ায়। অার যদি কারো অন্তর খারাপ থাকে তবে ঐ খারাপ দিলের কুপ্ররোচনায় সে দুনিয়ার সব খারাপ কাজ করে বেড়ায়।
সুতরাং অামি বুঝতে পারলাম, মানুষের শরীরের সবচেয়ে উৎকৃষ্ট বস্তু হলো দিল এবং সবচেয়ে নিকৃষ্ট বস্তুর নামও দিল্।
লোকমান হাকিমের মৃর্ত্যুর হাজার হাজার বছর পর বিশ্বনবী হযরত মুহম্মাদ (সাঃ) দিল সম্পর্কে একই কমেন্টস করেছেন।
তিনি বলেছেন, জেনে রেখ শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা রয়েছে সেটা ভালো থাকলে গোটা শরীরটাই ভালো থাকে; অার এটাতে যদি পচন ধরে তবে পুরা শরীরটাই পচন ধরে যায়; জেনে রেখ, সতর্ক হয়ে যাও সেই গোস্তের টুকরার নাম হলো দিল বা কলব।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




