somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম৮৩
সৃষ্টির নিপুনতা, কারুকার্যতা, ক্রিয়াপদ্ধতি, জটিল নিয়মের অাবর্তে অাবদ্ধ এই মহাবিশ্ব-অামাকে এক মহান কৌশুলীর/সত্ত্বার অস্তিত্বের প্রমাণ দেয়।

প্রচারেই প্রসার বনাম গনতন্ত্র

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'গনতন্ত্র হলো মূর্খের শাসন ব্যবস্থা' -প্লেটোর কথাটি বলার একটি বড় দিক ছিলো।
সেটা পরে বলছি।

তার অাগে বলি, উনার শিষ্য এরিষ্টটল কিন্তু গনতন্ত্রকে এভাবে দেখেননি। মূলত রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গোষ্ঠীতন্ত্র, গণতন্ত্র ইত্যাদিকে তিনি খারাপের তালিকায় রেখেছেন। অার এই খারাপের মধ্যে ভালোটি হলো গনতন্ত্র।
প্লেটো মূলত বলতে চেয়েছেন,
বুদ্ধিমানের চেয়ে মূর্খ ও অবিবেচকের সংখ্যা অধিক। সুতরাং সংখ্যাধিক্যের শাসন বলে এটা প্রকারান্তরে মূর্খের শাসন।

জন লেকি অবশ্য বলেছিলেন , ‘গণতন্ত্র দারিদ্র্য পীড়িত, অজ্ঞতম ও সর্বাপেক্ষা অক্ষমদের শাসন ব্যবস্থা; কারণ তারাই রাষ্ট্রে সংখ্যায় সর্বাপেক্ষা অধিক।
এরিষ্টটল এটাও বলছেন,
'যে শুধু নিজের স্বার্থ দেখবেনা, সমগ্র জনগোষ্ঠীর মঙ্গল সাধানায় কাজ করবে সেই ভালো সরকার'।

অাধুনিক গনতন্ত্রের প্রবক্তা হিসাবে অামরা এখন যাদের অনুকরণ, অনুসরণ করছি তারা গনতন্ত্রের প্রকৃত স্বাদটা অনুভব করছেন। প্রকারন্তে অামরা পাচ্ছি তিক্ত একটা স্বাদ। এজন্যই হয়তো-
ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেছেন, ‘বর্তমান গণতান্ত্রিক বিশ্বের সর্বত্র সামাজিক অশান্তির অন্যতম প্রধান কারণ হ’ল প্রচলিত এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। কেন্দ্রে ও স্থানীয় সংস্থা সমূহের সর্বত্র এই নির্বাচনী ব্যবস্থা চালু হওয়ায় সর্বত্র নেতৃত্বের লড়াই, পারস্পরিক হিংসা-হানাহানি এবং সামাজিক অশান্তি ও অস্থিতিশীলতা তৃণমূল পর্যায়ে ব্যাপ্তি লাভ করেছে’।

যেহেতু এখন সমগ্র বিশ্বে গনতন্ত্র একটি উকৃষ্ট শাসন ব্যবস্থা বলে বিবেচিত হয়; সেখানে বিষয়টি নিয়ে বেশি কিছু না বলাই ভালো।

একজন মুসলিম হিসাবেঃ

গণতন্ত্রের মূল কথা জনগণের সার্বভৌমত্ব। অর্থাৎ সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস জনগণ। ইসলামের দৃষ্টিকোন থেকে বিষয়টি শিরক। সার্বভৌম ক্ষমতার মালিক কখনো জনগন হতে পারেনা। এটা শুধু একজন মুসলমান নয় কোন ধর্মের লোকই মনে প্রাণে বিশ্বাস করেনা। সুতারাং যারা বুঝে -শুনে কথাগুলো বলেন তারা স্পষ্টত শিরক করেন।
প্রকৃত পক্ষে-
পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া, মদের লাইসেন্স দেওয়া, সূদের বৈধতা দেওয়া, ১৮ বছরের পূর্বে বিয়ে নিষিদ্ধ করা, যাত্রা, সিনেমাহলে প্রকাশ্যে বেহায়াপনা ও অশ্লীলতার চর্চাকে অনুমোদন দেওয়া । এগুলো একজন মুসলিম হিসাবে মেনে নেয়া খুবই বিপদজনক। অার এগুলো জবাবদিহিতা ক্ষমতায় অধিষ্ঠিতদেরই দিতে হবে।

বলছিলাম গনতন্ত্রের কথা। এখানে বাকস্বাধীনতা, ভোটাধীকার , নিরাপত্তা এবং অারো অন্যান্য বিষয় জড়িত অাছে । সেটা বর্তমান প্রেক্ষাপটে কতটুকু সম্ভব হচ্ছে অার কতটুকু সম্ভব হচ্ছেনা সেটা জনগন ভালো ভাবেই বোঝার দিন এসেছে।
একদিকে একদল উন্নয়নের জোয়ারে ভাসছে। অন্যদল খালি হাতে তবলা বাজাচ্ছে।
একদল ক্ষমতা ধরে রাখতে মরিয়া; অন্যদল অস্তিত্ব রক্ষার যুদ্ধে নেমেছে।
একদল ফুরফুরে মেজাজে দিন পার করছে; অন্যদল নির্ঘুম রাত কাটাচ্ছে।


প্রচার-প্রসারে সরকারী দল অ্যাডভ্যান্স লেবেলেই অাছে। সেখানে বিরোধীরা কেঁদে কেটে মরছে। ধড়পাকড় অার মার খেয়েই দিন যাচ্ছে।
বিএনপি ক্ষমতায় এলে লাশের স্তুপ হবে ; ওবায়দুল কাদের যদি এমন কথা শোনান তবে বুঝতে হবে অামাদের দেশের গনতান্ত্রিক অবস্থা মোটেই ভালো নেই।
পরিশেষে প্রচারেই প্রসার; এই লাইনটি সরকারী দলকে অারো একধাপ এগিয়ে নিয়ে যাবে। উন্নয়ন তো হয়েছেই; এটা বিরোধীদল কেন সাধারণ জনগন অস্বীকার করতে পারবেনা। দূর্নীতি যাই থাক সেটা ঢাকা পড়ে যাচ্ছে । ক্ষমতায় এলে অাস্তে অাস্তে এগুলো ভ্যানিস হয়ে যাবে।
কিন্তু যে পদ্ধতিটা অামাদের গনতন্ত্রে অ্যাপ্লাই হচ্ছে সেটা ভবিষৎ বাংলাদেশের জন্য মোটেই কল্যানকর হবেনা। হবার সম্ভাবনা নাই।

ক্ষমতায় অাসার জন্য গনতান্ত্রিক প্রক্রিয়াটাকে প্রাধ্যান্য না দিয়ে অন্য কিছুর উপর ভর করা-সেটা যে দলই করুক; ফলাফলটা সাময়িক অানন্দের হলেও পুরো জাতির জন্য একদিন সেটা বেদনাদায়ক হয়ে উঠবে।


সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×