আজ ও মৃত্যুর মিছিল,
রক্তাক্ত রাজপথ রক্তাক্ত হৃদয়,
শকুন এর হিংস্র থাবায় রক্তাক্ত এই দেশ
যে শ্রমিকের ঘামে রক্তে গড়া প্রাসাদ
তারে মৃত্যু দিলে, জীবনটাই কেড়ে নিলে;
নিদারুণ অসতর্কতায় চরম লোভে ।
বাহ কি সুবিচার !এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে?
যারা ঘাম দেয় শ্রম দেয় অবশেষে প্রাণ ও দেয়
তাদের কাছে তোমাদের কি চাওয়া- পাওয়ার আর কিছু বাকী আছে ?
অযতনে মৃত্যু দানিলে অবহেলে মুক্তি দিলে!ধরণী থেকে!
বিষাক্ত বাতাস পাপীষ্ঠ আবাস অবহেলে
দূর অজনায় লাশের মিছিলে;
ভগ্ন হৃদয় প্রিয় হারার ক্রন্দনে
আকাশে বাতাসে হাহাকার শ্লোগানে,
মাতৃভূমি বাংলা আমার সন্তান হারার আকুতি প্রাণে ।
স্বদেশ ভূমি এ কি রূপ তোমার ?
যেদিকে তাকাই লাশের পাহাড়!
রক্তপিপাসু ড্রাকুলার দল রক্তউৎসব করে
তাদের বিচার নাই ;তাদের কালো হাতে হাতকড়া ওঠে না কখনো;
মৃত্যু ও হয় না তাদের, বরঞ্চ তারা নতুন নতুন মৃত্যু ডেকে আনে
আর যারা দেশগড়ার কারিগর, তারা মৃত্যুপুরীর সাদা কাফনে কফিনে।
-------------------------------------------
গভীর সমবেদনা জানাই তাদের যারা আজ হতাহত কিংবা নিহত।শ্রদ্ধা জানাই যারাআজ বিপন্নের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন শত ব্যস্ততার মাঝে ও।দেশের হাজার খানেক পরিবার আজ চরম দুঃখ জনক হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখিন।দেশের সকল সুনাগরিকের আজ দুঃখের সীমা পরিসীমা নেই।মহান আল্লাহ তাদের সহায় হোন।তাদের মনে সান্তনার প্রলেপ দিন।সেই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের ধিক্কার জানাই যাদের দায়িত্বে অবহেলার কারণে আজ এই শোক নেমে এল।সেই সব পাপীষ্ঠ লোকের দৃষ্টান্ত মূলক বিচার হোক। আর যেন কেউ এহেন দায়িত্বহীনতার স্পর্ধা না দেখায়।
-------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




