জানি আসবে না কোনদিন এই বকুল তলে।হারিয়েছি সব ,পাখির কলতান সমধুর কলরব।তোমার চলায় আমার উঠুন আর মেতে উঠেনা।জানি দূরেই থাকো।ওতে কষ্ট হয় কিনা হৃদয়ে তোমার জানিনা।হয়তো গাইছো গুণগুণিয়ে নতুন কোন গান আনমনে ,হয়ত সুখের খুনসুটি করেই কাটছে জীবন তোমার-যেথা বিরহ ব্যথার অথৈ কাব্য নিত্য গড়ছে আমার।
জানি বেদনার সব রঙ আমার ললাটে তবহৃদয়জুড়ে সুখগুলো সব তোমার,সুখের পাখিরা বাসর গড়েছে সুখের খেলা বেশ খেলিছে তোমার প্রাণে তোমার হৃদয় দুয়ার।
রেখেছো ঘর বন্ধ করে ,আমায় রেখে অনেক দূরে; আপন করেছো পর।কারে লয়ে আজ মেতেছো প্রেমে তোমার জন্য অবুঝ মনে ব্যর্থতা হাহাকার,দুখের পাহাড় শোকের নদী জল দিয়ে যায় নিরবধী,চোখের জলে কোলাহলে সকল খেলাই যাচ্ছি খেলে আমার নির্জনতার ঘরে।
মেঘ জ্যোৎস্নার কাব্য ।চন্দ্রিমা রাত। আলোর বন্যায় লেগে থাকা অবাক ধারাপাত।জেগে আছে শশি।ঘুমায় মানুষ, ঘুমায় না প্রেমিক মন।নিশি জেগে থাকা প্রজাপতির মতন।বিবাগী এক স্বপ্ন কারিগর।কড়া নাড়ে তোমার বদ্ধ দরজায়।নাড়তেই থাকে উন্মাদ প্রেমিক মন।
কোন এক দেবদূত বলে গেল আজ।তোমার মন ভাল নেই আজ । কার বিহনে সখী? ভাল থেকো তুমি আমি যেমনই থাকি?কার আচরণে মনের এ হাল তুমিই জানো ভালো?সে তোমার প্রেমিক হলে বেসো তারে কিছুটা ভালো। হতে পারে এমন তোমার বিহণে বিদ্রোহী সে আজ করিছে জ্বালাতন।তোমার প্রেমের লাগি। তোমার সোহাগে সুখের নোঙর চা্চ্ছে দিতে পারি।
তোমার অথৈ জলে ভাসায়েছে যে জন তরী।তার তরী ভরে দাও সখি সোনারূপা ভরিভরি ।তুমিহীনা যে জনে কাঁদিছে আপন মনে।করিছে জ্বালতন।তারে সখি তুমি প্রেমের বাঁধনে ফেল বেঁধে করে যতন।
তাতে সুখ খোঁজে পাবে তুমি পাবে খোঁজে এক খাটি প্রেমিক।তার প্রেমেই পরশমানিক তার ছোঁয়াতেই শত সাধনার ধন মুক্ত মানিক।
আশার ঝিলিক। সুখের প্রদীপ ।
যদি আসতে হৃদয়ে আমার!জানি আসবে না কোন দিন ।বুঝবেনা মম ব্যথা,বুঝবে না তুমি আমার প্রাণের আকুলী বাকুলী কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

