
তোমার রূপের জৌলসে ম্লান হয়ে যায় পৃথিবীর সব রূপ
তুমি আলো বিলোও কালোর বলয় দূর করে অপরূপ।
ব্যথিত জনে স্নিগ্ধ পরশে কর যে ব্যথা দূর
তুমি ভূমিতে বসে থেকে বাজাও যেন সপ্ত আকাশের সুর ।
তুমি মানবী যেন নও পরীর দেশের অচেনা কোন পরী
তোমার পরশে সুখের আবেশে তাই নিত্য কাব্য গড়ি।
তুমি ধরাতে বহাও সুখের মতন বাতাস
তুমি শরতের শাদামেঘে ঘেরা যেন সেই নীল আকাশ।
সদ্যজাত শিশুর মতই কোমল তোমার মন
আনন্দে তোমার আলোকিত তাই যেন এই ভূবন।
দূরের মানুষ কাছে টেনে তুমি আপনকে কর পর
এ কেমন রীতি তব কারে টেনে নাও নিজ ঘর।
সকলের তরে সুখ বিলিয়ে করছো সবাকে সুখী
দুঃখগুলি আমাকে বিলিয়ে দিযেছো বেঁধে রাখি।
শূন্য থেকে সৃষ্টি হয়ে দেহ যায় ভিজে ভিজে
এমন কোন বাগান বিলাস সৃজেছো কি নিজে নিজে?
এমন ভালো রঙিন আলো তুমি আলোকিত কর চারিদিক
তোমায় ভাল বাসতে গেলেই ঝড়ের মতন ঠিক।
এ কেমন মাটিতে সৃজেছেন তোমাকে স্রষ্টা মহাজন
অপরিচিত তোমাকে চিনতে চিনতে যাচ্ছে কেটে ক্ষণ ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



