আজ বিজয়ের মন্ত্রে চল উদ্বেলিত হই
লাল সবুজের পতাকায় স্বশ্রদ্ধ সম্মানে কিছুট সময় বিমোহিত রই।
আমাদের সূর্যটা রক্তে রঞ্জিত লালে লাল
আমাদের ভূমি চিরসবুজ এখানে ভালবাসা উত্তাল।
আমাদের স্বাধীনতা দৃপ্ত শপথে উজ্জীবিত
আমাদের মুক্তি মহান এক মুক্তিযুদ্ধে অর্জিত।
বীর বাঙালীর বীরত্ব ইতিহাসের সোনালী হরফে লিখিত।
লাখো প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা যে আজ গর্বিত।
আমাদের ভয় কিসের? সমুখে পথ চলতে,
আমরা মাড়িয়ে যাবো অসুন্দর সব পদতলেতে।
সত্য, সুন্দর, শ্বাশ্বত আর সমৃদ্ধ এক দেশ
যেখানে থাকবে না সুখের কোন শেষ
যেখানে থাকবে না অন্যায় অবিচার
এমন দেশ গড়া ছিল ৭১ এর অঙ্গীকার ।
সেই দৃপ্ত শপথে আজকের এই মহান দিনে
হয়ে সবাই উজ্জীবিত আমরা যেন এনে দিতে পারি মহেন্দ্র কোন ক্ষণে ।
আমাদের স্বাধীনতা রক্ত স্নানে অর্জিত
আমাদের ভবিষ্যৎ জানি হবে দৃপ্ত প্রত্যয়ে সৃজিত ।
তাই আজকের এই মহান দিনে
চল সবে উজ্জীবিত হই আমাদের হারানোর কিছু নেই
দৃপ্ত প্রত্যয়ে আমরাও হতে পারি শ্রেষ্ঠের আসনে আসিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


