
বিশ্বাস
তুমি ছাড়া অশান্ত এ মন মরুভূমি;
তোমাকে যায়না ছোঁয়া সতত চেষ্টাতে
ট্রয়নগরী ছাই হয়েছিল তোমাতে
মনটাতে তাই ঝড় ওঠে জান তুমি।
সোনার মোড়কে রয়েছো সেজে বন্দিনী;
মিথ্যে নেশায় ঘোরের তিমিরে রইলে,
ছল চাতুরীর কত কথা যে কইলে!
তাই তুমি আজ ভ্রান্তপথের সঙ্গিনী।
জীবন চলার পথে হাতে হাত রেখে
হও যদি আগুয়ান অহমিকা ভুলে
শান্তি পাবে তুমি সুখের নোঙর ফেলে
শতবাঁধা জয় করে অথৈ যমুনাতে।
বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর
প্রেম যমুনাতে নেই ভয় নেই ডর ।
ঘেরাও হবে
হরতাল শেষে ঘেরাও হবে এবার,
হৃদয়মালতী পথ নেই পালাবার;
ভালবেসে মন দিয়েছি উজাড় করে,
হৃদয় শপেছি অন্যথা হবেনা আর ।
অতঃপর তোর বেড়েছে ভীষণ বাড়
এক চুমুতে রাঙা ঠোঁটের বিষ চেটে
করবো যে সাবার,বুকপাঁজড়ে চেপে
ধরে ভালবেসে করবো যে ছাড়খার।
শেষে নিলাম হবে যে ,প্রাসাদটি আজ
তাই আঁধার কেটেই আনবো রে ভোর
গর্ব তোর সমাধি দিয়ে গড়ব দোসর
তোকে ঘিরে তাই করবো ঘেরাও আজ ।
রাজপ্রাসাদের বদ্ধখাঁচার বন্দিনী
এ বুক পাঁজড়ে হবিরে তুই সঙ্গীনি।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




