তুমি বিরক্ত হচ্ছো খুব
আমার বিরুদ্ধে তোমার আছে শত অনুযোগ ।
তোমাকে আমি প্রেম করেছি প্রেম !!
এই অভিযোগের দন্ড কি জানাবেন?
প্রিয়ংবদা তোমার মিষ্টি কথায় চুমো ।
তোমার আঙুলে আঙুলে ভাবনারা এলোমেলো ।
তোমার চুলের দোলায় পথিকেরা পথ হারায়।
সকল ব্যথার মরণ হবে তোমার আলতো ছুঁয়ায়।
আজ ভালবাসার রক্তগোলাপ ফুটুক ।
আজ প্রেমের খেলায় চন্দ্র সূর্য মাতুক ।
বর্ষা হয়ে নামুক করুনা ধারা
এ হৃদয়ের তপ্ত মরুভূমি ভিজুক
হোক প্রেমে আত্নহারা ।
আজ ফুলেরা ফুটুক বনে
আজ প্রেমেরা খেলুক আমাদের দুজনের মনে ।
আজ হয়ে যাক বাধন হারা
দুটি মন আজ হয়ে যাক প্রেমে সারা ।
যদি তুমি চাও
যদি তুমি দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

