আমার কাব্যভরা মন
আগের ঠিকানায় আছে —সবুজ বনানীর ফাঁকে
নদীর ঢেউয়ের মাঝে
নীল আকাশের বুকে—সাদা মেঘেদের দেশে।
আছে ভীষণ ভালোয়—মেঘ বৃষ্টির খেলায়
সূর্য ওঠার ভোরে
শেষ বেলার রঙে—সুখ আদর দোলায় ।
হংসমিথুন যেমন
পদ্মপুকুর জলে—আপন মনে খেলে
আছে এ মন তেমন ।
আমার পরাণ পাখি—যার দীঘল কালো আখি
যখন একা থাকে—জলে ভিজিয়ে রাখে
আগাম হারানোর শোকে—যখন মনে পরে তার মাকে
ধরেছে যাকে জটিল ব্যাধি ।
তখন দাড়াই তার পাশে
বুলিয়ে মাথা দুঃখ ভোলার আশে
অফিস থেকে ফেরে
যখন জড়িয়ে ধরি আদরে—এমন সময় বৃষ্টি ঝরে পরে
মুষলধারে— আমার প্রিয়ার নীড়ে।
শ্রাবণের সব মেঘ যেন —সুখ দুঃখের মিলন কাব্য
ঝরছে অঘোরে।
সুখে থাকি দুঃখে থাকি—আরও থাকি মায়ার বাহুডোরে
তবু বলতে পারি আছি ভীষন ভালো।
শ্রাবণ আকাশ যতই থাকুক—মুখটি করে কালো
বৃষ্টিগুলো কষ্ট নিয়ে যাক
সাগর মাঝে দুঃখরা সব—সুখেরা সব প্রিয়ার মাঝে থাক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

