চিরচেনা নগরী
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিরচেনা নগরী
যেখানে কেটেছে
সুদীর্ঘ প্রহর.....
হঠাৎ অচেনা হয়ে ওঠো!
এখানে কেবল সুরম্য অট্টালিকা
ব্যস্ত রাজপথ—নিরেট পাথরে গড়া নাগরিক মন
তবু সান্ধ্য রেস্তোরায়_হয়তো কখনো মেলেছে
এতটুকু ফুসরত।
তারপর আধারের আভরণে—ঘুমন্ত নগরী।
ব্যস্ততার মাঝেও
জেগে থাকে নির্ঘুম জগৎ।
রাতের গভীরে কুয়াশার চাদরে মোড়ে
রচিত হয় পূর্ণ চন্দ্রিমা।
আধোজাগরণের নষ্টালজিয়া,
তাতে প্রেয়সীর ললাটে
জোটে একরাশ চুম্বন
নগরীর ঠোঁটে কামনার রক্তগোলাপ ফুটে
প্রিয়তমা নগরী!
তোমারে রেখেছি মনে
প্রহর গুণে গুণে ।
হৃদয়ের কড়া নেড়ে
কৌশলে লুকিয়ে রাখা
তাও ঢের ভালো
তবু দাগ যেন না লাগে
গায়ে, চাঁদের মতন।
গড়ে ওঠো সুপ্রিয় নগরী
সুপরিকল্পনায়,
নিঁখুত অবকাঠামো নিয়ে ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন