ঝরাপাতার কাব্য
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের শিশির ভোরের বেলায়
জমে সবুজ ঘাসের ডগায়;
রবির কিরণ পড়লে তাতে—অদৃশ্য এক কাব্য হয়ে
তা কোথায় যে লুকায়?
তবু শীতের আগমনে ভয়ের কিগো আছে?
প্রাণের প্রিয়তমা
শীতের রেশমি চাদর হয়ে আসে যদি কাছে।
একটু উষ্ণতা আর অপার মমতা
দারুন মধুর লাগে।
হৃদয়মালতী একটুখানি যদি
মধুর নামে ডাকে।
হিমেল উত্তর হাওয়া, দানো প্রিয়ার তনে
এমনোতরো শীত ;
ঝরাপাতার নূপুর পায়ে
সে উঠে যেনো গেয়ে
মিলন সঙ্গীত।
কনকনে শীত —একটু খানি ঢালো
বাসন্তী শিহরণ তার প্রাণে;
যেনো সে আমায়
নেয় টেনে কাছে ভালোবেসে এক টানে।
ভালোবাসা মোদের—নয়তো শীতের শিশির
যা নিমিষে যায় উবে,
ভালোবাসা মোদের ভোরের রবি পূবে;
প্রতিনিয়ত বিলিয়ে কিরণ পশ্চিমে যায় ডুবে। 
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন