
... ... ... ...
... ... ... ...
তুমি জন্মেছিলে নক্ষত্র—নিশীথে
ভালোবাসা জন্মেছিলো তাই
এই জীবন নদীর বাঁকে।
মরুভূমি এ হৃদয় হয়েছিলো মরূদ্যান!
বুভুক্ষু হৃদয়টা মরে পড়েছিলো
মরামাছের চোখের মতো;
অতঃপর করেছিলো—প্রেম আহবান।
প্রিয়ংবদা, মধুর কথায় জাগিয়েদিলে
এ হৃদয়ে জ্বালিয়ে দিলে—ভালোবাসার বাতি
একে একে হলো দূর— সব বাঁধার অমানিশা।
তুমি কাছে আসবে বলে গেলো চলে বেদনার কুহেলিকা;
কাননে ফুটেছে পুষ্পমঞ্জরী—চন্দ্রমল্লিকা ।
বাসন্তীগান ওঠে তাই কোকিলের বাঁকা ঠুঁটে
আমাদের সাধনা যেন তটিনী হয়ে ছুটে।
… … … ...
হৃদয়ে খুব জেগেছিলো সাধ
একদিন তুমিও লিখবে কবিতা
প্রেম-আহবানে …আনমনে।
সুদীর্ঘ প্রতীক্ষার হলো শেষ অবশেষে...
আমরা ধ্রুবতারা ভালোবাসার মধ্যগগণে ,
নিশি-জেগে- থাকা- শশি তা জানে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


