somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ধূলিকণা সমগ্র

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।
একটি গোলাপ একটি কলি
মুখে তার ভালোবাসার বুলি
আসে না আর কাছে
তার মনে
এখনো ভালোবাসা কি অবশিষ্ট আছে
বুঝবো কেমনে?

২।
মুখের থুতু
পড়ে গেছে ধূলোয়
ধূলোর থুথু মুখে নেবার
কারো সাধ্যে কি আর হয় ?

৩।

ভালোবাসার মানুষ ঘিরে
হয়েছে শত্রুতা—
আর তো কিছু নয়
মানুষটা পর হয়ে গেলে
শত্রুতা কি তবু অবশিষ্ট রয়?

৪।
হাজার পাখির ভীড়ে
একটি পাখি নিয়েছিলো ঠাঁই
ভালোবাসার নীড়ে;
পাখির পাখা মস্ত বড়ো
ভেবে ভেবে
সংশয়ে মন জড়োসড়ো
আসবে কি আর ফিরে—ছোট্ট পাখির নীড়ে?
শত শত অট্টালিকা
যারে খুঁজে ফিরে।

ছোট্ট পাখির নীড়—ভীষণ রকম অধীর
সে আসবে কি আর ফিরে?
ছোট্ট পাখির নীড়ে।



৫।

পথের ধূলো পথেই পড়ে রয়
রাজপ্রাসাদে বসত গড়ে
তার কী আর সাধ্যে কূলোয়?


৬।

দশ বছর মসনদে বসে
অস্তিত্ব যার চরম সংকটে
আগামীর পাঁচ বছরে— থাকলে মসনদে
সংকট হয়তো যাবে বেড়ে।


৭।
কার উপর করছো ভরসা?
শক্তভূমি নাকি কলার খোসা?
চোরাবালির উপর গড়লে বসত
যাবে অতল তলে ডুবে?
অস্তিত্ব থাকবে না আর—তোমার,
যাচাই করো আগে পিছে।

কে তোমার করবে ভালো
আধাঁর রাতে বিলোবে আলো

ফাঁদে দিয়েছো পা—কতজনের কথা শুনলে
কার কথা শুনলে না!!!
স্বার্থপর পৃথিবীতে—সবাই বন্ধু নয়
বন্ধুর কথা না শুনলে—জীবন বিভীষিকা ময়।

ব্যস্ততার ছলনায় রাখবে বেঁধে
সত্য থেকে অনেক দূরে।
ফন্দিবাজের ফন্দি থেকে মুক্তি তোমার মিলবে না।

নিজের উপর করো বড়াই
ভেঙে ফেলো আস্ত কড়াই

ভালোবাসা মিলবে না!
সত্যের দেখা মিলবে না।












সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×