somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ছায়ানট

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরাজিতা, ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে
আছি—তোমারি আমি, পাশাপাশি
রেল লাইনের মতো,
অথবা জলে ভেসে থাকা হংস মিথুন
সমুখপানে চলছে ছুটে
আমাদের দুজনার প্রেম চিরন্তন —শ্বাশত।


এ আমাদের গণতান্ত্রিক অধিকার—জনতার রায়ে
তোমার পদ্মাসন কেবলই আমার—সুষ্ঠু নির্বাচন
দিয়ে দেখো—পারবে না কেহ হারাতে আর…


পরাধীনতার সূর্য গেছে ডুবে— সেই কবে
গণ-আন্দোলন আর বিপ্লবে— মিথ্যে সন্দেহ!
বুদবুদের উদগীরণে কর্পূরের মতোন গেছে উবে
যা কিছু অবশেষ— তাতে আমাদের ষোলআনা অধিকার।


প্রবঞ্চণা নয় আর—শরতের কাশফুল তুমি আমি শাদা মেঘ
ঐ নীল আকাশের বুকে—তুমি চাইলে বৃষ্টি হয়ে নামি আমি
আমরা যেন বৃষ্টিস্নাত ভূমি—প্রতীক্ষায় কেটে যায় শালিকের উদ্বেগ।


নিজেকে রেখো পুত পবিত্র—প্রস্ফুটিত ফুলের মতো
সুবর্ণ সময়—বেশি দূরে নয়, অযাচিত শৃঙ্খল একদিন ভাঙবেই
আমাদের দুজনার বিপ্লবী প্রেম—চলছে. চলবেই...


ভালোবাসা অভিধানে পরাজয় নেই কোন—
ব্যবধান যতটুকু আজো টিকে আছে—তেলাপোকার মতো
একদিন তা-ও হয়ে যাবে দূর
আঁধার পেরিয়ে আসে নতুন ভোর— শিশির ভেজা ধানের শীষে।


ওগো মোর নোনাজলে ভেসে থাকা ফুল—ভালোবাসা নহে কোন ভুল
ইতিহাস তাই বলে— ইতিহাস হয় বিরচন ইতিহাস স্বর্ণাক্ষরে থেকে যায়।


আবারো ইতিহাস হোক আমাদের গণতান্ত্রিক অধিকার
ভেঙে ফেলে প্রহসনের কারাগার—রাজপথে মিছিলে হয়ে যাবে উৎখাত
মিথ্যের মসনদ—অবৈধ বৈভব সব—
মিছিলে— শ্লোগানে, কবিতায়— গানে ...




সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
১৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×