গোধূলীর রং
১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমায় কাজল করে রেখো
অথবা আলতা করে মেখো—তোমার কোমল পায়।
কর্মব্যস্ত জীবন —ব্যস্ত রাজপথ চলছে সবি আপন মহিমায়
নামছে মানুষ নতুন আশার প্রদীপজ্বেলে
মনে তাদের আছে সাহস—যায়নি তারা
মহান একাত্তরের গৌরবান্বিত ইতিহাস ভুলে…
আমায় তুমি লিপস্টিক করে একো ঠোঁটে
যেমন অস্তরবি পড়ন্ত বিকেলে লালটকটকে..
রেখো হাসি ঠোটের কোণে
ডাকলে আমায় কাছে পাবে—এক পলকে।
আমায় না হয় পারফিউম ভেবে রেখো মেখে তোমার কোমল সফেদ গায়
আমি কুশিকাঁটা তুমি উল— শীতের সোয়েটার বুনতে পারো হেমন্ত দিনে
স্বপ্নজাল যেমন বুনে ভোরের শিশির শীতের আগমনিগান গাইছে দেখো।
আমায় না হয় বুকের গভীরে লুকিয়ে রেখো
মনের গভীরতা স্রষ্টা জানে
দেহটাতো সাড়ে তিনহাত— ইঞ্চিনদী খুব সীমিত
হৃদয়ে করলে বাস—ঠিক সময়ে ওঠবে চাঁদ ভরা পূর্ণিমার রূপোলী রাতে
হবে জোছনার প্লাবন—ভিজে যাবো দুজনাতে কবিতা লিখে মায়ার রাতে
এখন দেখি জেগেছে মানুষ রাজপথে ভোরের রবির কিরণ যেন
মেঘের রং আঁধার কেটে —এবার বোধ হয় রোদ ঝলমলে রৌদ্রৌজ্জ্বল দিন হবে…
আমায় না হয় নক্শা করে রেখো নখে সযতনে —আনমনে....
ছবি: গুগল।।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন