সকল ব্যথার হবে গো উপশম- তোমায় কাছে যদি পাই!!!
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কিছু নাহোক, মশকি হয়ে আসিতে তো পারো
এক ফোটা রক্ত শোষণ করতে না হয়!
আমি তাতে হতাম আনন্দে আত্নহারা—
এক বেলার খাবার জোটাতে পেরে- তোমার মুখে অন্ন তুলে দিতে পেরে;
আমার মশারির ভিতর জায়গা দিতে পেরে;
আমার গায়ে বসতে দিতে পেরে, পারি নাতো হায়!!
করছো তুমি কি শীতের বিছানায়?
লেপের ভিতর আমিও আছি—স্বপ্নজাল বুনে ভেবেছো কভু কি আমায়?
নাকি এখনো ভাবছো কেবল-ছলনার হিসেব কষে কষে-খাঁটিয়ায় হেলান দিয়ে বসে?
কিভাবে আরো দূরে থাকা যায়;
নাকি ভাবছো এখন কেমন করে, উষ্ণ আদরে আমায় পাওয়া যায়?
হতাম যদি তোমার শীতের চাদর!
শীতে রাতে তোমার কুসুম কোমল আদর — ভাবতেই কেমন মনটা ভরে যায়!!
শীত লেগেছে গায়; শীত লেগেছে মনে
তোমার ভালোবাসার উষ্ণতা চায় মোর প্রাণ— ঘোর লাগা এই ক্ষণে...
আদুরি
আসবে কাছে কী? ভালোবাসার মন্ত্র যপে আমারে টানবে কাছে কী?
আমার গায়ে জ্বর — এই কলিজার ভিতর
উষ্ণতা পুরবে তুমি কী? তোমার মায়ার বনে, কুসুমে কাননে—
তোমার ভালোবাসার ছোট্ট ঘরে, ওগো দাও না আমারে উষ্ণ কোমল আদর....
দূরে থাকা কেমন ভালোবাসা? ভালোবেসে কাছে আসা চাই
সকল ব্যথার হবে গো উপশম- তোমায় কাছে যদি পাই!!!
--------------------
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন