কবিতা তুমি লিখতে পারো এমন একেলা শীতের রাতে
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলম কি তুমি লিখবে কেবল?টাকা আর ক্ষমতার লোভে
আদর্শের নামে চেতনার গান শুনিয়ে
জীবন যাদের মিথ্যের বেসাতি করা।
তাদের স্তুতি বন্দনা করে- কি আর হবে পাপ ছাড়া?
তোমার কারনে বসলে তারা---- ক্ষমতার ঐ মসনদে
তাদের করা জুলুম আর অবিচারের হিসাব-তোমার ঘাড়েও বর্তাবে
বিচার দিনের কাঠগড়ায়-হিসাব তার দিতে হবে; নেই ক্ষমা কোন তার—
তার চেয়ে ঢের ভালো- কবিতা লেখা যখন একা ব্যস্ততার অবসরে
ভালোবাসার পরশ মেখে-নিজেকে আরো ঋদ্ধ করা….
ঐ যে দরিদ্র শীতবস্ত্রহীন- শীতের রাতে
পারো যদি শীতের বস্ত্র করো তারে দান
ঐ যে দাঁড়িয়ে পথশিশু-ফুলের মতো নিষ্পাপ
কাঁদছে দুমুঠো অন্নের খুঁজে-দুমুঠো অন্ন দাও তোলে তার মুখে
কষ্ট প্রশমনের সুখে;
ও কলমওয়ালা, কলম তুমি ধরতে পারো সুতীক্ষ্ণ একফলার মতো;
অত্যাচারির বুকে, কি লাভ বলো তার তোষণে? জীবন যার গেল কেটে ধরণী দূষণে---
ভালোবাসার পৃথিবীটা অনেক বড়ো
ভালোবাসায় সবকিছু মাফ- তার লাগিয়া কলম ধরো
শক্ত হাতে-শত প্রতিকূলতায় লিখে যাও তার খাতায়
ভালোবাসা যায় না বৃথা- কবিতা তুমি লিখতো পারো
কথা দিলাম পড়বো তারে –ভালোবাসার প্রলেপ মেখে
তুমি শুধু রংতুলিতে এঁকে দিও-পূর্ণিমাচাঁদ ধ্রুবতারা
নক্ষত্রের আগুনঝরা রাতে-অহেতুক আর লেখোনা স্তূতি আর বন্দনা
পাপিষ্ঠ লোকের কোনো-যদি তুমি কবিতা লিখো আমাকে নিয়ে
ভালোবাসার উষ্ণতা দিয়ে এমন রুপোর শীতের রাতে
মনে রেখো সহস্র কবিতা আমি লিখেছি…অন্যায় করিনি কোনো
ভালোবাসায় সবকিছু মাফ- তার লাগিয়া কলম ধরো
তোমার খাতায়,পানের পাতায়, স্বপ্নজালবুনে---
ছবি- নেট
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮
[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন
ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।
তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে...
...বাকিটুকু পড়ুনএইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন
তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার

একটু আলোর রেখা
টরোন্টো...
...বাকিটুকু পড়ুন