ওগো মোর চাতকী-----আমি চাতক পাখি
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে আছে গো আমার তুমি ছাড়া
তুমি দূরে তাই- আমি যেন দিশেহারা;
তৃষিত চাতকের মতো; কাতর পিপাসাহত
ওগো মোর চাতকী থাকলে তুমি পাশে
যেন আর কিছু নাহি চাই
তোমার মাঝে আমি সারা পৃথিবী যেন পাই।
যদি আমারে আর না লাগে ভালো
আরো কারে যদি ঢালো, ভালোবাসা জল।
সহিতে পারিবো কি ? রহিতে পারিবো কি
এই ধরাধামে বেঁচে। তুমি কি বুঝিতে পারো?
তুমি কী যুঝিতে পারো আমোঘ ভালোবাসা ?
মন বলে তুমি শুধু আমারি- আর কারো নও
আজো লিখি তাই কবিতা-কবিতা চাদরে ভরে দিই আদরে
শীতের রাতে ফাগুনের আগুণে- আমি তন্দ্রাহারা---
কেমন করে নারী এই আকূলতা ঠেলে দূরে কোথাও
সহিতে নারি বুঝিতে নারি-----আমার কোমল প্রাণে
তোমার কোমল কর আমার করে যেন স্বর্গপ্রহর গড়ে
অবনীর পরে।
হিমেল হাওয়া গায়ে বৃক্ষ দোলে শিশির নূপুর পায়
আমার হিয়ায় লাগে যেন সুখের পরশ তোমার কামনায়
শুধু তোমারই আবাস আমার এই প্রাণে-অটুট বন্ধনে
চলোনা হারিয়ে যাই দূর অজনায়--- ভালোবাসা মন্থনে!!

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন