এক সাগর বুঝো—এতোটুকু বুঝো না
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেঙে গুড়ে তছনছ করে দিও
অবজ্ঞার ষোল আনা ওসুুল করে
ভালোবাসার ফুল বিলিয়ে দিও
সঙ্গে নিও আমার আর্তনাদ—
তোমাকে কাছে পাবার-আকূতি
তুমি আনন্দচিত্তে নিতিনৃত্যে ঝরিয়ে-দিও
যেমন শীতের ঝরা শিউলীফুল,
ঝরে পড়ে থাকে-পথের ধূলোয়।
আহা! কি মনোরম দৃশ্য!!
পথিকের দু'চোখ জুড়ায় তাতে
পথিকতো বুঝেনা ঝরা ফুলের বেদনা...
তুমি না হয় পথিককে -বুকে জড়িয়ে নিও
তবু প্রস্ফুটিত ফুল নয়!
এক সাগর অপেক্ষার—এভাবেই হেয় হতে হয়
নির্মম পরিহাসে....
কেমন অভিধান করছো বিরচন
শোকের অনলে পুড়ে—মুমূর্ষূ এখন
কবিতা, তুমি চাইলেই বৃষ্টি জল—
তৃষিত চাতকের শুষ্ক ঠোঁটে
চাতকের সৌভাগ্য যদি তা ললাটে জুটে?
তোমাকেই মরতে বলেছে
ভালোবাসার শিখরে থেকে
তুমি ভালোবাসার চুড়া থেকে
দুঃখ ছিনিয়ে নাও মিথ্যে —অহমিকায়
ভেবেছো কী কখনো এতো কষ্ট
কেউ কি পেরেছে—দিতে তোমাকে
অথবা সুখের অনুভূতি
যদি না পারে....
যদি শত অবজ্ঞার ভীড়ে
এক অবজ্ঞা —তোমাকে অঙ্গার করে ছাড়ে
সে কি ভালোবাসা নয় প্রিয়তমা?
এক সাগর বুঝো—এতোটুকু বুঝো না
কেবল ঘৃণা খুঁজো—ভালোবাসা খুঁজে পাওনা
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন