ভালো লাগেনা আর কোন কিছুতে !!!
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো লাগেনা আর কোন কিছুতে
ভালো থাকি কেবল—যদি থাকি তোমার ভালোবাসাতে!!
তুমি ক্ষণিকের তরে আড়াল হলে
মনে হয় নেই কিছু অবশেষ
জীবনের;—মরা মাছের চোখের মতো
কেবল চেয়ে থাকা—— তাতে নেই কোন দৃষ্টি শক্তি!
হৃদয়ে গেঁথে থাকা
এই প্রাণের আকূতি;
বুঝতে হলে বুঝতে হবে——সাগরের উর্মিমালা
কেন আছড়ে পড়ে পাহাড়ের বুকে?
যদি ইচ্ছে হয় তাঁর আকাশ ছোঁয়ার
অদৃশ্য জলীয়বাষ্প হয়ে— দূর আকাশের বুকে
অনায়াসে ভেসে বেড়ায় মেঘ হয়ে
আকাশের বুক থেকে— বৃষ্টি ঝরায়
অতঃপর মিটে তার ভালোবাসিবার সাধ।
আকাশের বুকে জল— সাগরের বুকে জল
আর আছে জল আমার দু’চোখে
প্রিয়তমা সে কেবলই তোমাকে হারাবার শোকে——
——— জল হয় নদী
জল হয় সাগর জল হয় আকাশ—
———জীবন নিরবধি!!
ভালোবেসে যদি একটু তাকাও—আমার প্রাণে
বুঝে যাবে সব— ফুলেল বসন্তে পাখির কলরব
আমার ভালোবাসার ফুলবাগান— আজো রয়েছে অম্লান
ভালো লাগেনা আর কোন কিছুতে——
ভালো থাকি কেবল— যদি থাকি তোমারই ভালোবাসাতে...
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন