প্রবঞ্চক মিথ্যে বলোনা! ....
০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিষ্টি রোদ_____ হিমেল হাওয়া
উদার প্রকৃতিতে সমৃদ্ধ দেশমাতৃকা
বাংলার মানুষ সম্প্রীতির নিবিড় বন্ধনে বাঁধা
একদল অসুর রিপুর তাড়নায় বিষাইছে বাংলার বাতাস___
মানুষের মুখোশ পড়ে;
পদে পদে লাঞ্ছিত-নিপীড়িত মানবতা____ তাদের করে
রুখো তাদের ____দাও বাঁধা
তা যদি না পারো মুখফোটে____ বলে দাও
ঘৃণা করো তাদের।
তাও না পারিলে
হৃদয়ের গহীনে ঘৃণা করো নিরবে
তাহলেও পেতে পারো ক্ষমা
অতটুকু না পারিলে
তুমি বেইমান____মানুষের অপমানে সুখ খুঁজে বেড়াও
মানুষের মৃত্যু কামনা করো,ধর্ষকের পক্ষ নাও
ভালোবাসো ধর্ষিতার আর্ত চিৎকার!!!
প্রবঞ্চক মিথ্যে বলোনা! ....
পরের ঘরে ভিখেরী সেজোনা।
ধরি মাছ না ছুঁই পানি____ সম্পূর্ণ অবাস্তব
তুমি স্রোতস্বীনি হলে আমি খেয়াপার
দু’জনার মিতালীতে হয়ে যাক শৈতালী উৎসব।
মুক্তির শ্লোগানে লেখা___ বিশুদ্ধ কবিতা
এসো হে এইখানে___ আমার প্রেমের স্বর্গোদ্যানে
করো হে পাঠ কবিতা ! করো তার তর্জমা, আমাদের ভালোবাসা মিথ্যে না।
ছবি-নেট
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন