রংবাজি (কবি শিখা রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী)
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে দিকে চাও—আমাকে দেখতে পাবে
মধ্যপ্রহরের প্রখরো রবির মতো—
আর কাহারে বাড়ালে হাত
করবো অগ্নিপাত —তার উপর
হয়ে যাবে সব বরবাদ ___এক নিমিষে...
আমায় রেখে____ যদি দেখো
পূর্ণিমার ঐ চাঁদ—টুকরো টুকরো করে তারে
ভাসিয়ে দেব জলে—সাগরের অথৈ তলে,
দেখতে পাবে না তারে আর— সতত চেষ্টাতে।
আমি ছাড়া দেখবে না রঙিন স্বপ্ন কোন
আর কাহারে লয়ে—
যদি দেখো আমি করবো বধ তারে
মেঘনাদের মতো করে।
এই মনের খাঁচায় বন্দী তুমি ___চিরোপরাধীন
পারবে না যেতে আর কোথা— কি আনন্দ প্রাণে নাচে তা ধিন ধিন ।।
এর অন্যথা হলে!!!—
ছুড়বো পাথর
তোমার বাড়ির —ঐ ছাঁদের উপর....
যদি ধরো পথ—আমি ছাড়া অন্য কোথা
অন্য কোনখানে______বসন্ত বাতায়নে;
একটা দুটো ফুটবে বোমা বিকট শব্দে মধ্যরাতে
খুব করে ভেবে দেখো...
চলার পথে বিছিয়ে দেবো কাঁটা_____ ফলার মতন যাতে বিঁধে
তোমার কোমল পায়ে —সারা গায়ে—মনের ভিতর ব্যথার প্রহর।
হ্যাঁ,
এটাই শেষ কথা
প্রয়োজনে পৃথিবীটারে করবো___ জনমানব হীন
থাকবো শুধু দুইজনে বেঁচে;
তাই বলি কী দরকার?
অন্যসব করো পগারপার—এইখানে আছে সব
তোমার যা লাগে—আমার এই তৃষিত বুকে
আর সবে থাকুক সুখে— আমরাও থাকি!!
অযথা সময় নষ্ট না করে চলো হাতে হাত রাখি।।
ভালোবাসার লবঙ্গ দ্বীপে— বসন্ত কোকিলের মতো
—করি ডাকাডাকি।।
উৎসর্গ: তুমি
ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন