ভালোবাসার অপার সুখ নিহিত তাতে
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক পা দুই পা করে
সামনে বেড়ে—বাঁধলো কে রে
ভালোবাসার রঙিন সুতোয়—
বাবুই পাখি যেমন বাঁধে বাসা।
তার চেয়ে বড়ো কেহ কি আছে?
তুই কি হবি সঙ্গীহারা না কি হয়ে গেলি ছন্নছাড়া?—তাতে
এই অবনীর বুকে —বাহুডোরে থাকলে তাঁর!!
কেন যাবি অনেক দূরে হবি কেন— বাঁধনহারা।
ক্ষণিকের স্বার্থ ছেড়ে—আয় বেড়িয়ে,
লোভে পড়ে—যারা করে চুগোলখুড়ি
ফায়দা লুটে যাবে সরে____ তাদের ছেড়ে।
ভালোবাসার এক পৃথিবী আকড়ে ধরে,
এর থেকে বড়— আর কেহ নয়,
প্রয়োজনে আর সব ছেড়ে দে
— স্বার্থপর সব পৃথিবী—ইচ্ছে হলে
দে রেখে দে তারে
বলে দিলাম
আবর্জনার স্তূপ, দূর্গন্ধ ছড়াবে কেবল
বাক্সবন্দী জাল ভোটের মতো
জীবন যাবে শাক দিয়ে মাছ ঢেকে।
ভালোবাসার এক পৃথিবী যার আছে
তার কাছে সবি আছে—
ভালোবাসার খোলা জানালায়—এক পশলা বৃষ্টি
নয় অনাসৃষ্টি, সুখের অনুভূতি বুকে—না হয় গড়বো ধূসর
দুইজনেতে এটাই হোক— পরম পাওয়া।
শূণ্যতাকে আকাশ করে ভেসে বেড়াবো
মেঘের মতন—বৃষ্টি হয়ে ভিজবো দু’জন
চারিদিকে পাখির কূজন— আসবে ভেসে
ফুলের ঘ্রাণ; পায়ের নূপুর, রক্তজবা—
সোনার পাহাড়— রুপোর বাঁটি— রাঙা ঠোঁট
কুসুম কোমল প্রেরণার ফাটলে আসা যাওয়া
—মুক্ত বিহঙ্গ যেমন; ভালোবাসার অপার সুখ নিহিত তাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুন
২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন