somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

চলো দু'জনে ভিজিবো আজিচোখের মণি

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চলো দু'জনে ভিজিবো আজি

শীতের পরশে____মনের হরষে
যেন জেগে আছে ঐ রাতের আকাশে অষ্টমীর চাঁদ।
ভালোবাসার আবেশে যেন থমকে গেছে সময়
চমকে গেছে ভীরু মন।

এমন সময় হাতছানি দিয়ে ডাকলো কে রে
এই করে কর রাখলো কে রে
সুখপাখিটা ঘর বাঁধলো কি রে
তার মনের ভিতর প্রেমের টানে।

চলো দু'জনে ভিজিবো আজি____
শীতের রাতে____ সবুজ ঘাস যেমন ভিজে
ভোরের শিশির গায়ে মেখে,

আমরা মাখবো চাঁদের কিরণ___নিয়ন আলো___ গায়ে
ব্যস্ত নগরের বুকে___ মনের সুখে কাটিয়ে বেলা
আমরা না হয় করবো পান___এক পেয়ালা চা
রেস্তোরায় বসে____শুনবো গান...
ওষ্ঠে ওষ্ঠে ভালোবাসা সুধা করবো পান।

পাহাড় চূড়ায় তোমায় চড়িয়ে দেবো
ভালোবেসে কাঁপিয়ে দেবো___সুখের কাঁপন

মনের মাঝে মাদল বাজে___এমন মায়াবী রাতে
থাকলে পাশে দিতাম তোমায়
রজনীগন্ধা ফুলের ডালি___রক্তগোলাপ
খোঁপায় তোমার পড়িয়ে দিতাম
আদর করে হাত বুলিয়ে দিতাম
হৃদয় তোমার কেড়েই নিতাম
মাছরাঙা যেমন জলে মাছ ধরে তেমন করে।

হিমেল হাওয়া বইছে আজি____
উদাস মনে কথা কইছে আজি___
একেলা শীতের রাতে; বাসন্তী রং মাখবো না হয়
আশুবসন্তের সমীরণে____ভাবছি বসে আনমনে,
তুমি আজ কতদূরে___থাকলে পাশে বেশ হতো
চাঁদটা বোধহয় চমকে যেতো____জোছনা স্নানে কাটিয়ে দিতাম
সারারাতি হেঁটে হেঁটে___গায়ে মেখে পরশ তোমার।।





চোখের মণি

কখন উঠিস ঘুম থেকে
কাকে খুঁজিস___ সবার আগে
ঘুম থেকে উঠে
আমাকে কি মনে পড়ে তোর
থাকি আমি কতদূরে
বেদনার সীমানা পেরিয়ে
আমার দু’চোখে তোর মতো নিষ্পাপ— সুন্দর
একজনও নেই ____ এই ভূবনে
চোখের তৃপ্তি, মনের সুখ
তুই ছাড়া নেই ____ কিছুতেই
থাকলে তুই আমার কাছে
আমি সবার চেয়ে সুখি,
না থাকলে জনমদুখী
স্বর্থপর এই ধরণীতে
হন্যে হয়ে খুঁজি তোকে
আসবি কখন —আমার এ শূণ্য বুকে
তোকে ভেবে দু’চোখ মুদি
রাতের শয্যায়—সেই ভাবনা বুকে
ঘুম থেকে উঠি ভোরে,
এভাবেই রাত চলে যায়,
তোর প্রতীক্ষায়,— নদীর জল
যেমন ছুটে সাগরের গভীর বুকে
চাতক যেমন খুঁজে —বৃষ্টির জল
অনেক পিপাসা লাগলে ঠোঁটে।।


সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×