কাজল নেবে নাকি জল এনে দেবে ?
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজল নেবে নাকি জল এনে দেবে
এই দুচোখে?
কিনেছি তা___ দেবো তোমায় তাই...
জানি কাজল চোখে অনিন্দ তোমার রূপ
দিয়েছো অনেক জল এই চোখে আরো দেবে কী?
তার চেয়ে ঢের ভালো ভালোবাসার অর্ঘ্য
যদি তুমি নাও।
চঞ্চল হরিণীর চোখে তাকিয়ে
যদি বিমুগ্ধ করো এই মন!
পড়ন্ত শীতের রাতে ক'টা বাজে এখন?
কথা দিলাম ভুলে যাবো অতীতের সব গ্লানি
যাবে মুছে সকল ব্যর্থতা হৃদয়ের গহীন থেকে
অশ্রু মুছে দাও___ আনন্দ আশ্রু এনে দাও___ এই চোখে
শোকের কফিনে ঠুকে দাও শেষ পেরেক।
হয়তো বলাতে ভুল ছিল___হৃদয়েতো ছিলনা কোন...
ভালোবাসা মিথ্যে নয়।
এনছি কিনে কাজল
তা বুকপকেটে সযতনে ছিলো ___রাখা
অপার ভালোবাসা মাখা....
চুম্বকের বুকে লৌহচূর্ণ যেমন করে;
ভালোবাসা কাজল চোখে পড়ে
অবনীর সবগুলো দৃষ্টি প্রদীপ
তেমনি করে —
তুমি কেড়ে নাও!!!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন