ভালোবাসার পাখি, দু’হাত বাড়িয়ে দিলাম
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের মানুষদের হারিয়ে অর্জিত বিজয়
—বিশ্বাসঘাতকতা;
স্বাধীনতার সাথে সুষ্পষ্ট প্রতারণা।
গণতন্ত্রবধ জয় নয় ; ললাটে পরাজয়ের কালিমা।
গোয়েবলসীয় কায়দায়
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে
যে তা কেড়ে নেয় মধ্যযুগীয় বর্বরতায়,
মেতে উঠে আদিম উল্লাসে
তারা ক্রমাগত মিথ্যার অনুগত
যারা মানুষদের জড়পদার্থে পরিণত করে
আকাশবিজয়ের দাবী করে—তারা প্রবঞ্চক।
শঠতা আর বুলেট তাদের ভাষা
বিবেকের শ্রাদ্ধ করে তারা আজ গোর খাদকের
দায়িত্বে ন্যাস্ত—
তারা ভালোবাসতে জানে না; কবিতা লিখতে জানে না
জানেনা হৃদয়ের কত দাম!
বোবাডি খেলায় মত্ত আমি—কলম নিয়েছি হাতে
তাজা প্রস্ফুটিত রক্তগোলাপ সযতনের রেখে দিয়েছি বুকে
তোমার ভালোবাসার মসনদে,
স্বর্ণাক্ষরে
লিখে দিয়েছি একটি নাম…
প্রকৃতির চিরন্তন নিয়মে আজ চন্দ্রগ্রহণ হবে;
তেমন করে গ্রহণ করো তবে— এই কর;
ভালোবাসার পাখি, দু’হাত বাড়িয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন