নিদ্রাবটিকা
৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ জুড়ে একটি চাঁদ
লক্ষ তারার মাঝে,
তবু চাঁদের জোছনা গায়ে মেখে
ঐ রাতের আকাশ সাজে।
চাঁদের কি আর নিজের আলো আছে?
রবির কিরণ বুকে নিয়ে সে যে__ রূপোর রূপে সাজে।
রবী বাবু জীবন বাবু আরও কতো কবি আছে
তাদের লেখায় মুগ্ধ পাঠক কবিতা আওরাতে থাকে।
আমি কি আর লিখি কবিতা
তুমি লিখিয়ে দাও;
সেই কবিতা পাঠ করে
রাতের বেলা ঘুমের বাড়ি যাও।
কেউ না জানুক তুমি ঠিকই জানো,
এ কবিতা তুমিই কেবল;
তিমির রাতে দীপশিখা জ্বালো।
এই তো সেদিন গিয়েছো কি ভুলে?
সিক্ত তোমার ঐ দুটি ঠোঁট____আমার সুতীব্র চুম্বনে।
বুকে তোমার ফুলের বাগান____সুবাস ছড়ায় যেন
মনময়ূরী উঠলো নেচে____এমন রাতে কেন।
সোনার মেয়ে, এই মায়াবী রাতে তুমি আসবে নাকি কাছে?
দীঘল কালো কেশের খোঁপায় সাদা শোলার ফুল গুঁজে।
দু'নয়ন তোমার দুষ্টুমিতে ভরা;
সাগর জলে যেন রুপোলী আলোর নাচন,
আনন্দলোকের মায়া দিয়ে ঘেরা।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন