তোমার জন্য এক পৃথিবী কবিতা লিখে !!!
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘবালিকা মেঘের পাখি,
এবার কি তবে বৃষ্টি হবে?
খুলো তোমার সজল আঁখি,
কবিতার বইয়ের মতো।
তোমার জন্য এক পৃথিবী কবিতা লিখে
ছুড়ে দেবো গ্রহ করে সৌরজগতটাতে
মহাকর্ষের শক্তি বুকে ঘুরবে সে আপন কক্ষপথে।
মেঘ বালিকা মেঘের পাখি,
উড়েছো কেবল গাছে গাছে,
খোলা হাওয়ায় মেলে আঁখি
অচিনবৃক্ষ দিয়ে ঘেরা —একটি বনানী
————আমার আছে হৃদয় মাঝে…
বাবুই পাখির মতো শব্দবুনে আপনমনে
একটি প্রাসাদ গড়েছি কেবল গড়বো আরো
ভিত্তি প্রস্তর তোমার সবুজ সতেজ হৃদয়
শ্রবনদিনের আকাশ যেমন সরস ভারি
সাগর তীরের —একটি নূড়ি
কুড়িয়েছি কেবল—আরোতো ঢের বাকী আছে
ভালোবাসার আকাশটাতে —সাগর মাঝে...
মেঘের পাখি থম থম; ঝরাও বৃষ্টি ছম ছম,
তোমার জন্য কাব্য গড়ে
বসিয়ে দেবো আকাশটাতে;
জ্বলবে কেবল মিটি মিটি
নক্ষত্রের আগুনজ্বলা— কোন এক মায়াবী রাতে
দেখবে লোকে অবাক চোখে।
মনে রেখো ভালোবাসা নয়তো কেবল
কবিতা লেখা, ঘরে বসে রামধনুর সাত রঙ দেখা
বৃষ্টি শেষে।
ভালোবাসা কবিতার রঙে রাঙা অলসদুপুর
কোন একনির্জনে দুইজনে বসে থাকা আনমনে
যৌবনের অনুরাগে কুসুমবাগে কুহু-কেকা...
মেঘ বালিকা অপসরা এক মেঘের দেশে শরৎকালে
শীতের শেষে বসন্তে এসে প্রস্ফুটিত রক্তগোলাপ;
পরীর মতো নূপুর পায়ে শোলার ফুল খোঁপায় গুজা
ভালোবাসার এক পৃথিবী কবিতা মাখা হোক বিরচন
মায়াবতীর কাজলকালো দু’চোখ দেখে স্বপ্ন এঁকে বাস্তবতায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন