
ওগো ভালোবাসার পাখি তোমার
হয়তো মনে পড়ে না আর—
বলে ছিলাম মাত্র সাতদিন
থাকলে সাথে
নিজেকে ফেরাতে পারবে না আর
ভালোবাসার মায়াজালে বন্দী হয়ে
আজীবন থেকে যাবে— আমার সাথে
আর শেষ বিদায়ের আগে বলে যাবে
পরপারেও শুধু তোমাকে চাই যদি পথচলা থাকে
এতো ভালোবাসা আর কোথা নাই
কথা দাও তুমি শুধু আমার ধ্রুবতারা...
তারপর কী হলো?—কাল বোশেখি ঝড় হলো,
নদীর দুকূল উপচে পড়া প্লাবন হলো,
হলো না আর দেখা— তোমার সাথে থাকা
তবু তো থেমে থাকেনি প্রেম..
সকল বাধা জয় করে নদী যেমন ছুটে চলে— সাগর পানে
আমাদের পথচলা তেমন ভালোবাসার পরাগ মেখে
আকাশের বুকে যেমন চন্দ্র সূর্য আপন কক্ষপথে
আমার এই প্রেম আকাশের মতই বড়ো
তুমি তাতে যেন শরতের মেঘ
ভালোবাসার পরশ মেখে
থেকে থেকে ভেসে বেড়াও—মহাসুখে,,
ভালোবাসার অপরাজিতা ফুল তাই তোমাকেই দিলাম—
আমার ভালোবাসার ছোট্ট নীড়ে বন্দী থেকেও তুমি যেন মুক্ত বিহঙ্গ
আহলাদে-আদরে মমতা ভরা বুকে,— বস্তবে-স্বপ্নলোকে
প্রজাপতির মতো তুমি উড়ে যাও
ফুলে ফুলে উদাসী হাওয়ায় দোলে
আবার বর্ষায় প্রশান্তির বৃষ্টি হয়ে ঝরো..
.. সেই কথা হয়তো মনে পড়ে না আর
তাতে কি আমরাতো চন্দ্র-তারা,
ভালোবাসার মানিকজোড়া—
ভালোবেসে হারিয়েছি পথ আনন্দলোকে
এখন দিকভ্রান্ত পথিক খুঁজে পাবে পথ
আমাদের দেখে…
দু'জনার নিরন্তর পথচলা থেকে।
ছবি: নেট । একদিন তোমার আমার হবে...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



