সাতকন্যা বর্ষা এলে
২০ শে জুন, ২০১৯ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতকন্যা কোথায় থাকো ?
ধুত্তোরি ছাই— তোমাদের বর্ষাকাশে পাচ্ছি নাতো।
আগে তো বর্ষা এলে জুড়ে দিতে রূপকথার মায়াকান্না
অঘোর বর্ষণে সিক্ত হতো রিক্ত ভুমি
পথঘাট সয়লাব হতো নব জলধারা বুকে
নিত্য যেন তার সন্ধি হতো নদীর সাথে- সরোবরে
পা পিছলে ঢাকনাছাড়া ম্যনহোলে পড়ে দূর্ঘটনা বিড়ম্বনা
সেসব কথা স্মৃতির বাক্স ঘেটে— টেনে তো আর আনছিনা
গুমোট আকাশ—থমথম
রিমিঝিম বৃষ্টিতে পা পিছলে আলুর দম
ওগো বর্ষা মেয়ে বলো লুকোলে কোথায় গিয়ে?
সূর্যটার চোখ রাঙানি তাই
ভ্যাবসা গরম ঘর্মাক্ত দেহ—কেমন নিদারুন লাগে!
কোথায় গেলো বৃষ্টিভেজা সাতটি দিন।
প্রথম প্রথম বর্ষা এলে,
নাকি হারাধনের ধনের মতো— মনভুলা মনের মতো
হারিয়ে গেল বেদনা বাড়িয়ে দিল বুকে
সাতকন্যা ফিরে আয়—বৃষ্টির রিমঝিম নূপুর পায়
আলস্য সব অবহেলে...
আমার মন আজ পরীর সাথে
প্রজাপতির পাখায় চড়ে ভিজতে চায় গো ভিজিতে চায়
সুখের মত বর্ষায় আমাদের এই পঁই পঁই ভালোবাসা
কাব্য করে নাইতে চায় গো নাইতে চায়।
ধুত্তোরি ছাই— কোথায় থাকো
সাতকন্যারা আড়লে থেকো না আর
স্মৃতি হয়ে ডেকোনা আর; ফিরে এসো— প্রগাঢ় বাস্তবতায়...
নাইবোগো আমার দু'জন—পাখির কূজন বনবিহারে
আমি শুধু তোমায় চাই ....দু'জন ভেজাবো গা
বৃষ্টির নবধারা জলে
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন