বিপ্লব
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোয় ভূবন ভরিয়ে দাও, বাংলায় লিখে লিখে
মিথ্যাবাদির অপবাদ—সুতীব্র প্রতিবাদে
বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে শঠের ভিত
কাঁপিয়ে দাও ।
যাদের আত্নবলিদানে, “রাষ্ট্রভাষা বাংলা চাই”
আমরাতো ভুলি নাই
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
সুমহান একাত্তর আমাদের আছে মনে
আমরা স্বাধীন—জাতি
আমরা করিবো আলোকিত আজিকের তিমির রাতি
আমাদের দু’চোখ খোলা; দু’হাত বাঁধা নাই
বাংলার জনতা বাংলার অধিপতি—
আমরা যেন মুক্ত বলাকা; চঞ্চল প্রজাপতি
আমরা তো ভুলি নাই –হতাশার সাগরে ডুবে
আমরাতো মরি নাই।
অগাধ আত্নবিশ্বাসের ডানায় চড়ে—আমরা করিবো জয়
যতদিন এদেহে আছে শক্তি— আমাদের হৃদয়ের আকূতি
লিখে যাবো মায়ের ভাষায়—এ আমার আজন্ম অধিকার
—কোন ছাড় নাই
বাংলার বুকে বাংলা চার্চার অধিকার তেমন
সদ্য প্রসূত শিশুর অধিকার মাতৃস্তনে যেমন
বাংলা চর্চার কোন ক্ষেত্র বাংলার বুকে নিষিদ্ধ হতে পারে না
কোনমতেই—যে যাই বলুক
মিথ্যে অপবাদে যতই জর্জড়িত করুক
আমরাতো ভুলি নাই
বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের মতই পবিত্র
আমরা লিখে যাবো..
দূরাচারের সলিল সমাধি গড়ে
আমরা পরাজয় এঁকে দিবো
অত্যাচারীর ললাটে —এসোগো কাছে সাদা কাগজে
সোনার হরফে দু’কলম লিখে দিই— এ হৃদয়টা অপার স্বাধীনতা
দূর হও পরাধীনতা; শত ধিক্কার তোমায়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন