
তুমি ছাড়া—— সীমাহীন শোক বুকে
মূমুর্ষূ হয়ে —আমি যেন প্রেমে মরা
— মরি ধুকে ধুকে..
পাথরসম পাষাণ যেন জীবন
বসন্ত বাতায়ন— কী আর সেইখানে আসে?
ফুল-প্রজাপতি —বিষন্ন যেন অতি!
ভালবাসার বুদবুদ উদগীরণ হয় না আর;
ভালোবাসা আসে আবার—আসিলে তুমি কাছে।
সুখের সুবাতাস বহে যেন এই প্রাণে— অনুক্ষণে ।
হৃদয়পুরের কাননে যেন ফোঁটে ফুল; ভ্রমর ছোটে ফুলে
মধুর অন্বেষণে— আমি ছুটি তোমার বাহুডোরে খুবই সন্তর্পণে
তোমার স্বর্গ উদ্যানে আবাস গড়ি— হৃদয় হেরি
ডাকে পাখি বহে উতলা পবন
বহে খরস্রোতা নদী—নিরোপদ্রব জীবন নিরবধি
যেন অনন্ত যৌবনা
তুমি- আমি মাখামাখি প্রেমের কুঞ্জবনে…মনে মনে
কিছু বলুন তো!

কিছু বলুন তো! . কী আছে মনে?—অনুক্ষণে
যা দেয় দোলা! বলুন তো—কে আছে এমন?
সতত প্রচেষ্টায়— যারে যায়না ভুলা
কে আছে এমন? প্রখরো রৌদ্রে যেন
সুশীতল ছায়া হয়ে দাঁড়ায়—মাথার উপরে
হৃদয়ের মাঝখানে তারে দিতে হবে স্থান
স্বার্থপর অবণীতে —ক’জনে এমন পারে?
কে আছে গো? ভালোবাসা ছাড়া
চায় না কিছু আর—
এমন কেউ কী আছে আরো তোমার? —অনন্ত প্রতীক্ষার!!
মুখ ফোটে বলুন—অবলীলায় বলে ফেলুন
আর কেউ কী আছে? জোস্নারাতে আজো প্রতীক্ষায়—তোমার;
মমতা ঘেরা দ্বীপে— যুক্তির সীমানা ছাড়িয়ে
আজও দু’হাত বাড়িয়ে —ডাকছে তোমায়
জানি তোমার এমন আর কেহ নেই— এই আমি ছাড়া।
বলো না! বলো তো!!
সব দ্বিধা ঝেড়ে ফেলে
অপ্রগলভ ভালোবাসা বুকে
চলো ছুটে যাই ভিন্ন কোন গ্রহে,
যেখানে তোমাতে আমাতে ভালোবাসাতে
আর কোন বাঁধা নাই।
বলো তো! বলো না!!
নদীপথে অরণ্যে—জীবন পথে
আমাকেই সঙ্গী করে—প্রিয়তমা
চলো না! সিঁদুরে মেঘে ভয় কীগো তোমার
মুখফোটে শুধু একবার
বলোতো! বলো না!!...
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




