somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

গাঁজা সেবন করি না, রক্ত চাই!

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রক্ত চাই!



রক্ত চাই! রক্ত চাই!! ডেঙ্গু জ্বরে
ভোগছে স্বদেশ—যেন মহামারি লাগছে তা—ই;
রাজপথে রক্ত ঝরে —মধ্যযুগীয় বর্বরতায়
রক্ত ঝরে ঘরে ঘরে— মানুষ বিবাদে লিপ্ত তাই ।
মাদ্রাসা মন্দিরে পূজা আর্চনা বাদে
লিপ্ত মানুষ ধর্ষণে—পাপাচারে
সেসব পাপের বিচার নাই বিচার চাই!
অথচ বিচার আছে ছেলেধরা সন্দেহে
নিরপরাধ একমায়ের গনপিটুনিতে
— নির্মম মৃত্যু তাই;
হাজার টাকার মোবাইল চুরি
গণরোষে সেই অপরাধীর জীবন শেষ; ক্ষমা নাই
সংখ্যা লঘু অত্যাচারে প্রিয়া সাহা বিচার চায়
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা নাই
তাহলে কী দেশটা এখন রসাতলে?
কেহই শান্তিতে নাই—একজনের মৃত্যু হলে
ব্যানার হাতে রাজপথে প্রতিবাদে—এডিস মশার উৎপাতে
ভূগছে মানুষ ঝাঁকে ঝাঁকে—মরছে অনেক
বাকী সবে আশংকাতে—তার প্রতিবাদে
কেউ কী নাই? রাজপথে ব্যানার হাতে—সমবেত হয়ে;
মশারা তো বুক চেতিয়ে উড়ছে কেবল
ঝাঁকে ঝাঁকে—তারা মানুষেরই রক্ত চায়
রক্ত খেয়ে মরণঘাতি জীবানু ছড়ায়
রক্ত এখন— আমরাও চাই!!
শত শত ডেঙ্গুরোগী মরণাশংকাতে তাই;
তাদের বাঁচাতে
রক্ত চাইগো রক্ত চাই।
—একাত্তরের স্বাধীনতা
এমনি তো আর আসে নাই;
লাখো শহীদের রক্তদান বলিদান বলছে তাই।
প্রিয়তমা আমার রক্তে তোমার গর্ভে
ভবিষ্যত প্রজন্ম চাই—তাইতো এতো ত্যাগ
এতো শ্রম—নবাগতে শুধু আমার বিশুদ্ধ রক্ত চাই
গো রক্ত চাই!!— ডেঙ্গু জ্বরে
ভোগছে স্বদেশ—যেন মহামারি লাগছে তা—ই
রক্ত চাইগো ! রক্তচাই !!


গাঁজা সেবন করি না...



গাঁজা সেবন করি না পাঞ্জা লড়ি যাই জিতে— দানবের সাথে
তোমার কী আপত্তি আছে তাতে?
মৌন থাকি না—আওয়াজ তুলি জোর কদম ফেলি
অত্যাচারীর বিপরীতে—অন্যথা সারাদিন ঘরেই থাকি
অযথা পথে পথে ঘুরি না আমি—ভবঘুরে ভাবতে পারো
যদিও ঘরকোণ মানুষ আমি—
কারণ প্রেমের টানে তোমার অন্বেষণে ছুটেছি
বিস্তর পথ—সুন্দরের পিপাসি আমি অনুসন্ধানী মন নিয়ে
হন্যে হয়ে যেন যাযাবর পাখি খনিজের অনুসন্ধানে মুক্ত বিহঙ্গ এক
আবার আলস্যের বিলাসিতায় বসেই থাকি
— যেন ধ্যানমগ্ন সন্ন্যাসী কোন
আসলে অলস নই তোমায় নিয়ে কবিতা লিখি—হয়তো তোমার লাগে না
ভালো পূর্ণিমার ঐ চাঁদের আলো; আবার হয়তো লাগে
—মায়াবী জোস্না মুগ্ধ চোখে যেন ধ্রুব তারা জাগে
—তোমায় নিয়ে স্বপ্ন আঁকি; ঘোর লাগা এক ক্ষণ যেন—হয় বিরচন।
তুমিও কী তেমন করে?—কাটাও বেলা- জীবন কাফেলা
সদা প্রশ্ন জাগে মনে
—যেমন জাগে ভোরের রবি নিত্য করে— ঘোরের ছবি জানি তুমিও আঁকো
আনমনে—ভালোলাগার ক্ষণটি যে আমায় ভেবে হলফ করে বলতে পারি।
কল্পলোক বাস্তবতায় ওঠুক জেগে— অনুরাগে
ভালোবাসার গোলাপ ফোঁটুক হৃদয়ের কুসুমবাগে
দু’জনে চলনা যাইগো ভিজে ভালবাসার অনুরাগে
—সতত এই কামনা মনে!!
—গাঁজা সেবন করি না পাঞ্জা লড়ি রাবনসম দানবের সাথে
থাকলে তুমি পাশে অবশেষে যাই জিতে
—তোমার কীগো আপত্তি আছে তাতে?




সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×