তুমি বিদায় বলো না আবার
০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায়, হয়তো ব্যথিত করে
তবুতো সেই পথেরই যাত্রী সবাই
কে কাকে বলবে বিদায়?
সবাইতো যাচ্ছি চলে…
একে একে—সদলবলে
এই বিদায়ে কে হারাবে
কে পাবে? কে পাবে না আর..
সবাই তো চায় সঙ্গী হতে
আনন্দ পথ চলায়। পথের শেষে
কেউ কি আর সঙ্গী থাকে চরাচরে ?
আহা! থাকতো যদি—তোমায় নেবো
সঙ্গী করে—বন্ধুর জীবন
চলার পথে —প্রিয়তমা,
সারাটি দিন সারাটি রাত
তুমি যেন সুখ শিহরণ—সুখের বাড়া
শান্তি নিবাস হৃদয় কাড়া।
কামনার রঙধনু ময়ূরীর পেখম তুলে..
চড়বে নাকি? পালতোলা ছোট্ট তরী
ডুব সাঁতারে করবো পার—মধুর সুখের পারাবার
তাই বলি সবাই যদি বলে বলুক
তুমি বিদায় বলো না আবার; এমন ক্ষণ
না যেন আসে— আমার কাছে
আজীবন সঙ্গী থেকো—বিনে সুতোয় বাঁধা পড়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন