আহবান
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো হে— প্রেম-প্রলয়!
করো হে— আলিঙ্গন আমরণ আমায়;
জলোচ্ছ্বাসে উছলিয়া ওঠো প্রাণে—
সুনামির মতো সৃষ্টি হও দুঃসাধ্য গোপনে দৃষ্টির আড়ালে
—তারপর প্রচণ্ড তাণ্ডবে লণ্ডভণ্ড করো;
অপরিকল্পিত অবকাঠামো সব—প্রকৃতির বুকে কন্টকসম তা
উপরে ফেলো পাপের অভিলাষ—
করো হে লয়— অহংবোধ আর বৈষম্য ভেঙে চূড়ে
নিক্ষেপ করো দূরে আরব সাগরে।
আরব্য রজনীর এক হাজার এক রাত ছিনিয়ে এনে
ল অব আইসোসটেসির সূত্র প্রতিপাদন করো—সমভূমি হও ,
ভালোবাসার ঝড় তুলো নগ্ন সমুদ্রসমতটে
—প্রিয়তমার সমুদ্রসম উত্তাল বক্ষে; অনুভূতি প্রবন উপত্যকায়,
জলজ সুখে;
প্রিয়তমা, এসো হে কাছে হৃদয়ে আমার।
ভালোবাসার অনুরণন ওঠেছে প্রাণে— অঙ্গে অঙ্গে তোমার সঙ্গে
মোহনা হবো প্রেমে। অপেক্ষাগুলি পারিযায়ী পাখির মতো দূরে গড়ো হে আবাস!
বসন্তের উদাসী হাওয়া নিয়ত বায়ু হয়ে সুন্দর করো নির্মল করো ধরা;
প্রশান্ত করো উদ্বেলিত করো উন্নত করো উদ্ধত করো— অটুট বন্ধনে।
কিংবদন্তি প্রেম, আবারো কবিতা হও—
এই কলমের আচড়ে ক্ষত বিক্ষত ঋদ্ধ হয়ে ওঠো;
সৃষ্টি করো দৃষ্টি দাও দৃষ্টি নিবদ্ধ করো—
শাশ্বত প্রেমের অচলায়তনে।
ঘৃণার হোক চিরনির্বাসন— সেন্ট হেলেনা দ্বীপে
তুমি যেন বঙ্গীয় ব-দ্বীপ; আমার প্রেম-উর্বর পলি জমে জমে।
এসো হে প্রেম শরতের আকাশে ভেসে থাকা সাদা মেঘের মত;
বৃষ্টি হয়ে নেমে এসো—মরুভূমিসম বুকে
যেখানে তুমি আছো সযতনে অনুক্ষণে—পুষ্প যেমন কুসুমকাননে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন