প্রিয়তমা, অসীম আকাশ আর . পাবে না!!
০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়তমা,
যেও নাকো আর,
ভুলে যেওনা —আমিও আছি, আমরাও..
আমাদেরও আছে অধিকার;
গণদাবি উপেক্ষা করে, বিকিয়ে দিও না প্রেম
তোমায় ঘিরে পাপিষ্ঠের দল লালসার সুদীর্ঘ গ্রীবা বাড়িয়ে;
হৃষ্ট তাদের দেহ; তারে বড়িয়ো না আর—পাপের সমাচার
আরও কত অজস্র ভগ্নদেহ জীবিকার অন্বেষণে
তুমি ভুলে গেছো একাত্তর— যেন তাজা রক্ত; এক সমুদ্দুর..
বৈষম্যহীন পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর আত্নপ্রত্যয়ে— অজস্র চোখ
উন্মুখ— উন্মুখ তৃষিত অন্তর করিতে প্রাণদান,
করিওনা তারে লয়
স্বার্থসিদ্ধির রঙ্গশালায় গিয়ে ।—আর যেও না দোহাই তোমার!
এই আমজনতারও আছে অধিকার;
পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকার; প্রতিটি ধূলিকনায়।
প্রবঞ্চনা করো না আর — প্রিয়তমা!!
জ্বলে পুড়ে হলো অঙ্গার; শ্রম–ঘাম-অশ্রু-রক্ত পেয়ে গেছো তার সবই;
এতো তিতিক্ষার পরও—যেটুকু জমেছে দূর্লভ ভালোবাসা জল,
সেটুকুও তোমার আজল ভরে নিও—আর স্বর্গসুখে ভাসিয়ে দিও গা;
এতো সুখ আর . পাবে না, তবু যেওনা আর ঐখানে—
কইয়োনা কথা— ঐ যুবকের সাথে।
এই আমাকে ছেড়ে; এইখানে সবি আছে; সহস্র কবিতা. সোনার নাও পবনের বৈঠা;
যতটুকু আছে তোমার কর্মফলে! হয়তো প্রহসনে!! তবুতো অক্ষত আছে!!
অতটুকু আর . পাবে না—অসীমের ক্ষয়সাধনে অতটুকুও কমে না!
মনে রেখো আকাশ তো কতই আছে—
প্রিয়তমা, অসীম আকাশ আর . পাবে না!!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন